ওয়েবসাইটে করতে হবে আবেদন, মদের হোম ডেলিভারিতে অনুমতি মমতার সরকারের
মদের হোম ডেলিভারিতে অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। এব্যাপারে স্টেট বেভারেজেস কর্পোরেশনের ওয়েবসাইটে আবেদন করাা যাবে। ২১ বছরের বেশি বয়সী যে কেউ এই মদের জন্য আবেদন করতে পারবেন।
মদের হোম ডেলিভারিতে অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। এব্যাপারে স্টেট বেভারেজেস কর্পোরেশনের ওয়েবসাইটে আবেদন করাা যাবে। ২১ বছরের বেশি বয়সী যে কেউ এই মদের জন্য আবেদন করতে পারবেন। মদের দোকানগুলির সামনে যাতে ভিড না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

ওয়েবসাইটে করা যাবে আবেদন
https://excise.wb.gov.in/eRetail/Page/eRetail_Login.aspx-এ আবেদন করতে হবে। ঠিকানা, মোবাইল নম্বর-সহ বিস্তারিত দিয়ে রেজিস্ট্রেশনের পরেই এব্যাপারে আবেদন করা যাবে।

২ দিনে রেকর্ড মদ বিক্রি
লকডাউনের পর মদের দোকানগুলি খুলেছে। প্রথম দুদিনে প্রায় ১০০ কোটি টাকার ওপর মদ বিক্রি হয়েছে বলে জানানো হয়েছে সরকারিভাবে। বুধবার বিক্রি হয়েছে ৩০ কোটি টাকার মদ। তবে প্রথম দুদিনে ৭০ শতাংশ দোকান খোলা থাকলেও, বুধবারে খোলা ছিল ৫০ শতাংশ দোকান। অনেক দোকান আবার ১২ টা থেকে ৭ টা পর্যন্ত খোলা রাখতে পারছে না, কেননা তাদের পর্যাপ্ত স্টক নেই।

রাজ্যের তরফে অনুমতি
একমাত্র কন্টাইনমেন্ট এলাকা বাদ দিয়ে রাজ্য সরকারের তরফে রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে মদের দোকান খোলা অনুমতি দেওয়া হয়েছে।
তবে শুধু বাংলাই নয়, ছত্তিশগড় ও পঞ্জাব সরকারও মদের দোকান খোলার অনুমতি দিয়েছে।












Click it and Unblock the Notifications