কলকাতার ব্রিজ দুর্ঘটনা ঘিরে সরকারকে তোপ রাজ্যপালের, মন্তব্যে উঠে এল ক্ষোভ
বার বারই প্রশ্ন উঠছে, কেন হঠাৎ ভেঙে গেল মাঝেরহাট ব্রিজ? তাহলে কি শহরের মানুষকে নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হবে?
বার বারই প্রশ্ন উঠছে, কেন হঠাৎ ভেঙে গেল মাঝেরহাট ব্রিজ? তাহলে কি শহরের মানুষকে নিত্যদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলতে হবে? এদিকে, মাঝেরহাটে ব্রিজ ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। তাঁর কাছেও একাধিক প্রশ্ন রাখেন সাংবাদিকরা।

ঘটনার প্রসঙ্গে রাজ্যপাল জানান, এই ব্রিজের প্রয়োজন ছিল আরও বেশি দেখাভালের। বহুদিন ধরেই এই ব্রিজ নিয়ে রিপোর্ট ছিল বলে দাবি করেন কেশরীনাথ ত্রিপাঠি। এছাডা়ও এদিন তিনি বলেন, ' আমি জানিনা কেন পিডাব্লুডি এতে নজর করেছিল কি না। এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিড্বালুডি আর রেল প্রশাসনের। '
Bridge deserved better maintenance. There was a report on a pit here for quite some time, I don't know whether PWD noted it. PWD and Railway administration had the responsibility to maintain it. Matter requires investigation: Governor Keshari Nath Tripathi #kolkatabridgecollapse pic.twitter.com/z8fBz4twJ2
— ANI (@ANI) September 4, 2018
এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে । তবে সরকারের তরফে এখনও পর্যন্ত এ সম্পর্কে কিছুই জানানো হয়নি । মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন ৬জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।












Click it and Unblock the Notifications