Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যপাল এম কে নারায়ণন সরছেন, বিদায় সংবর্ধনা ৩ জুলাই

এম কে নারায়ণন
কলকাতা, ২৯ জুন: শেষ পর্যন্ত সরেই দাঁড়াচ্ছেন রাজ্যপাল এম কে নারায়ণন। ৩ জুলাই তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে রাজভবনে। ৪ জুলাই সপরিবারে দিল্লি চলে যাবেন তিনি।

২০১০ সালের ২৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বসেন এম কে নারায়ণন। ১৯৫৫ সালে আইপিএস পাশ করে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার পর ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টর হন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে কাজ করেছেন। এর পর তাঁকে এ রাজ্যে রাজ্যপাল করে পাঠায় ইউপিএ সরকার।

এদিকে লোকসভা ভোটে জিতে এনডিএ ক্ষমতাসীন হওয়ার পর পূর্বতন সরকার কর্তৃক নিযুক্ত রাজ্যপালদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। কয়েকটি রাজ্যের রাজ্যপাল স্বেচ্ছায় পদত্যাগ করেন। কিন্তু এম কে নারায়ণন অনড় ছিলেন। এর পরই আসে আঘাত! ৩৬০০ কোটি টাকার হেলিকপ্টার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গত শুক্রবার জেরা করে সিবিআই। তারা এর আগে নারায়ণনকে জেরা করতে চেয়েছিল। কিন্তু ইউপিএ সরকার অনুমতি দেয়নি। নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়েই সবুজ সঙ্কেত দেন। এই জেরার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তাঁর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত সরে দাঁড়াতেই মনস্থির করেছেন এম কে নারায়ণন।

প্রশ্ন উঠেছে, এম কে নারায়ণন সরে দাঁড়ানোর পর কে এই পদে আসবেন? এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। তিনি সরে গেলে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কয়েকটি নাম পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে। রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+