'রেশনে যেন কাট খাওয়া না হয়', টুইটে মুখ্যমন্ত্রী মমতাকে তীর্যক আক্রমণে বিঁধলেন রাজ্যপাল ধনখড়
'রেশনে যেন কাট খাওয়া না হয়', টুইটে মুখ্যমন্ত্রী মমতাকে তীর্যক আক্রমণে বিঁধলেন রাজ্যপাল ধনখড়
করোনা পরিস্থিতির মধ্যেই কাটবে উৎসবের মাস গুলি। দেশবাসীর ঘরে যাতে অন্ন মজুত থাকে তাই নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকার পাল্টা পরের বছর জুন মাস পর্যন্ত রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে। তারপরেই রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে লিখেছেন, দেখবেন রাজ্যে রেশন যেন কাট খাওয়া না হয়।

রেশনে দুর্নীতি
করোনা লকডাউনের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই রেশন বণ্টন নিয়ে চরম দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যে। একাধিক জায়গায় রেশনে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে খাদ্য সচিব বদলাতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে।

রাজ্যপালের আক্রমণ
প্রধানমন্ত্রী নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করার পরেই রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে , 'দেখবেন রাজ্যবাসীর রেশন যেন কাট খাওয়া না হয়। এখানকার রেশন ব্যবস্থার রাজনীতিকরণ দেখে চিন্তায় আছি। গরিব মানুষের প্রাপ্য কালোবাজারে এবং শাসক দলের কর্মীদের কাছেই চলে যায়। রেশন ব্যবস্থাকে রাজনৈতিক খাঁচা থেকে মুক্ত করুন। মানুষের সেবায় লাগান। নিজেদের দায়িত্ব পালনে আমলারা সতর্ক থাকুন। আইন আপনাদের ছাড়বে না।'

রেশন তরজা
গতকাল েকন্দ্রের তরফে ৫ মাস ফ্রি রেশন ঘোষণা করার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে পরের বছর জুন মাস পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। এদিকে ২০২১ সালে বিধানসভা ভোট। তার আগেই এই সরকারের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই নিয়ে বিরোধীরা আক্রমণ শানিয়েছেন মমতাকে।

দিলীপের আক্রমণ
মমতার রেশন ঘোষণার কটাক্ষ করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ২০২১ সালে সরকারই থাকবে না তো মুখ্যমন্ত্রী রেশন দেবেন কি করে। অন্য দিকে বামেরাও এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন।












Click it and Unblock the Notifications