নিজের মর্জি মতো কাজ করি! 'বিপদ' নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপাল ধনকরের
তিনি কারও কথায় কাজ করেন না। তিনি কাজ করেন নিজের মর্জি মতো। এমনটাই বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
তিনি কারও কথায় কাজ করেন না। তিনি কাজ করেন নিজের মর্জি মতো। এমনটাই বলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন বলেছেন, সংবিধান মেনে রাজ্য চালাবেন তিনি। প্রায় দেড় মাস আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিয়েছেন তিনি। তাঁকে সংবর্ধনা জানায় জয়পুর প্রেসক্লাব।

'সামনে বিপদ'
জয়পুর প্রেস ক্লাবে রাজ্যপাল বলেন, তিনি যখন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিয়েছিলেন, তখন অনেকে বলেছিলেন, তাঁর সামনে অনেক বিপদ।

সংবিধান মেনে চলবেন তিনি
রাজ্যপাল জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় তাঁকে একটি সংবিধানের বই উপহার দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি বলেছিলেন সেটিকে মেনে চলতে হবে। জয়পুর প্রেসক্লাবের অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, তিনি সংবিধান মেনে চলবেন।

'কাজ করি মর্জি মতো'
জগদীপ ধনকর জানিয়েছেন, যাঁরা তাঁকে চেনেন, তাঁরা জানেন তিনি(ধনকর) কারও কথায় কাজ করেন না। তিনি কাজ করেন মর্জি মতো।

ইতিমধ্যেই রাজ্যের সমালোচনা
জগদীপ ধনকর সববিষয়ে রাজ্যের সঙ্গে সহমত হননি। ইতিমধ্যেই একাধিক বিষয়ে রাজ্য সরকারের অস্বস্তিতে পড়ার মতো মন্তব্য করেছেন। অর্জুন সিংকে হাসপাতালে দেখতে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলার দিকে ইঙ্গিত করেছিলেন। পরবর্তী সময়ে শিক্ষকদের বেতন প্রসঙ্গেও মন্তব্য করেছিলেন।












Click it and Unblock the Notifications