রাজ্যপালের 'ইউটিউব চ্যানেল' শুরুর দিনেই মমতার রাজ্যকে কীসের সঙ্গে তুলনা ধনখড়ের! উঠল সত্যজিৎ প্রসঙ্গ

রাজ্যের একাধিক ইস্যুতে মুখ খুলে আগেও বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সংঘাত চরমে তুলেছের রাজ্যপাল। এবার রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় ফের একবার স্বভাবসিদ্ধ মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতে ছাড়লেন না। রাজ্যপালের নিজের ইউটিউব চ্যানেল শুরু দিনেই মমতার সঙ্গে সংঘাতের বার্তা দিয়েই চ্যানেল শুরু করলেন ধনখড়।

রাজ্যপালের ইউটিউব চ্যানেল

রাজ্যপালের ইউটিউব চ্যানেল

রাজ্যপাল জগদীপ ধনখড় এবারর চালু করলেন নিজের ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তাঁর একবছর পূর্তিতে এই নয়া উদ্যোগ রাজ্যপালের। এদিকে, রাজ্যপালের এই ইউটিউব চ্যানেলের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি একের পর এক তোপ দেগেছেন।

ভিডিওতে কী দেখা গিয়েছে?

ভিডিওতে কী দেখা গিয়েছে?

একটি হালকা ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে এই ভিডিওতে ভয়েস ওভার এসেছে রাজ্যপাল ধনখড়ের। আর সেই ভয়েস ওভারে একবছরে তাঁর এরাজ্যে কী কী উপলদ্ধি হয়েছে , বা কেমন অভিজ্ঞতা হয়েছে সেসম্পর্কে বলেন রাজ্যপাল। ভিডিওতে দেখা গিয়েছে, রাজ্যপালের সঙ্গে মোদী বা অন্যান্য নেতাদের ছবি। দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য়পালের ছবি।

 মমতাকে কোন তোপ

মমতাকে কোন তোপ

এদিন মমতা সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাজ্যপাল বলেন, প্রশাসনের একাধিক বিষয় আপাতত উদ্বেগের কারণ পশ্চিমবঙ্গে। বাংলায় পুলিশি সুরক্ষার আড়ালে হিংসা , দুর্নীতি ও কর্তৃত্ববাদ চলছে।

 'হীরক রাজার দেশ' ও ধনখড়ের তোপ

'হীরক রাজার দেশ' ও ধনখড়ের তোপ

রাজ্যপাল এদিন মমতা সরকারের বিরুদ্ধে প্রশাসনের আওতায় থেকে গুণ্ডাগিরির অভিযোগ তোলেন। তিনি বলেন, রাজ্যের এমন পরিস্থিতিকে 'হীরক রাজার দেশে' কি বলা যায়? এরপর রাজ্যপাল বলেন, 'আমি নিশ্চিত সত্যজিৎ রায় এটা কখনওই পছন্দ করতেন না যে, তিনি যা সিনেমাতে দেখিয়েছেন তা বাস্তবে পশ্চিমবঙ্গে ঘটুক। ' তিনি বলেন, রাজ্যে মানবাধিকার লঙ্ঘন থেকে অপরাধ সমস্ত কিছুই তুলনামূলক হারে বাড়ছে। পাশাপাশি বর্তমানে রাজ্যে গণতন্ত্রের অভাব রয়েছে বলে দাবি করেন রাজ্যপাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+