সবুজ শ্রী প্রকল্পে দেওয়া গাছের কি অবস্থা, জানতে চাইল নবান্ন
সবুজ শ্রী প্রকল্পে দেওয়া গাছের কি অবস্থা, জানতে চাইল নবান্ন
দিন কয়েক আগে সবুজ বাঁচাতে তৎপর হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় নেমে সবুজ বাঁচাতে অভিযানও করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বার্তা ছিল রাজ্য জুড়ে এই অভিযান চালানোর।

এবার সবুজশ্রী প্রকল্পের উপভোক্তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে বিজ্ঞপ্তি পাঠানো হল রাজ্যের সব জেলা শাসকের কাছে। মুখ্যমন্ত্রীর দফতরের যুগ্ম সচিবের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে যে 'সবুজশ্রী' প্রকল্পে এখনো পর্যন্ত ২৪ লক্ষ চারা গাছ বিতরণ করা হয়েছে। সেই চারাগাছগুলি সম্পর্কে সমস্ত তথ্য রাজ্য সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
যে গাছগুলি বিতরণ করা হয়েছে সেগুলি এখন কি অবস্থায় আছে বা গাছগুলি বাঁচানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নবান্নের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে বলে খবর। গাছ বিলিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা, সেই তথ্যও নাকি রাজ্য সরকার চেয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications