রাজ্য পুলিশে ফের রদবদল, ২২ আইপিএস অফিসার নতুন দায়িত্বে
পুলিশে ফের বড়সড় রদবদল। রাজ্য সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ২২ জন আইপিএস অফিসারকে বদলি করে নতুন পদে নিয়োগ দেওয়া হয়েছে।
চন্দননগর পুলিশ কমিশনার (সিপি) ও বর্ধমান রেঞ্জের আইজি অমিত পি জাভালগিকে বারাসাত রেঞ্জের আইজি করা হয়েছে। ডিআইজি ট্র্যাফিক এবং বারাসাত রেঞ্জের ডিআইজি অলোক রাজোরিয়া এখন বর্ধমান রেঞ্জের ডিআইজি।

সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙায় ঘটে যাওয়া অশান্তির পর মুর্শিদাবাদের পুলিশ সুপার (এসপি) কুমার সানি রাজকে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র বিশেষ সুপার (এসএস) পদে বদলি করা বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন আইবি'র এসএস ধৃতিমান সরকার, যিনি মুর্শিদাবাদ এসপি-র দায়িত্ব গ্রহণ করেছেন।
বদলিকৃত অন্যান্যদের মধ্যে সিআইডি'র এসএস দেবযানী দত্তকে শিয়ালদহ রেলওয়ে পুলিশের (এসআরপি) সুপারিনটেনডেন্ট করা হয়েছে। বনগাঁর এসপি দীনেশ কুমার হয়েছেন কলকাতা পুলিশের উত্তর বিভাগের ডিসি। কলকাতা পুলিশের উত্তর বিভাগের ডিসি দীপক সরকারকে দক্ষিণ বিভাগের ডিসি পদে আনা হয়েছে।
প্রিয়ব্রত রায়কে বারাসাত এসপি-র দায়িত্ব দেওয়া হয়েছে। বারাসাত এসপি প্রতীক্ষা ঝারখারিয়াকে দার্জিলিঙের এসপি হিসাবে পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের পূর্ব বিভাগের ডিসি আরিশ বিলাল এখন পশ্চিমবঙ্গ পুলিশের আইবি'র বিশেষ সুপার (এসএস)।
আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার রাজীব কুমার অবসর নেওয়ার পর সিনিয়র আইপিএস পীয়ুষ পান্ডে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) ইন-চার্জ পদে নিযুক্ত হয়েছেন। কলকাতা সিপি মনোজ কুমার ভার্মাকে পশ্চিমবঙ্গের ডিরেক্টর (সিকিউরিটি) পদে পাঠানো হয়েছে। দক্ষিণবঙ্গের এডিজি ও আইজি সুপ্রতিম সরকার কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করেছেন।
এ ছাড়াও, এসটিএফ-এর এডিজি ও আইজি বিনীত কুমার গোয়েলকে এডিজি (আইনশৃঙ্খলা) পদের পাশাপাশি দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)-র এডিজি-র অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এডিজি ও আইজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমকে স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর এডিজি করা হয়েছে, সঙ্গে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র এডিজি-র অতিরিক্ত দায়িত্ব।












Click it and Unblock the Notifications