West Bengal Government: বাড়ছে বেতন! পুজোর মুখে কর্মীদের জন্য বড় উপহার মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal Government: পুজোর মুখে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM) সরকার! পারিশ্রমিক বাড়ছ চুক্তিভিত্তিক কর্মীদের। দু'টি প্রকল্পের আওতায় থাকা কর্মীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতেকয়েক হাজার কর্মী উপকৃত হবেন বলে মনে করা হছে।
ইতিমধ্যে নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। একেবারে উতসবের মুখে এই ঘোষণায় খুশি প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা।

রাজ্য সরকারের (West Bengal Government) তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের অন্তত্য গুরুত্বপূর্ণ দুই প্রকল্প কন্যাশ্রী এবং রূপশ্রীর কাজের জন্য একাধিক চুক্তিভিত্তিক কর্মী রয়েছে। এই সমস্ত কর্মীদের পারিশ্রমিক বাড়তে চলেছে। এক ধাক্কায় প্রতি মাসে চার থেকে ছ'হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। কার কত টাকা করে বাড়ছে তা জানানো হয়েছে নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের দেওয়া বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি অনুযায়ী কন্যাশ্রী এবং রূপশ্রীর কাজের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট্যান্টদের মাসিক বেতন বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা। ১৫ হাজার টাকা থেকে এক ধাক্কায় অনেকটাই হচ্ছে। বেতন বাড়ছে কন্যাশ্রীর ডেটা ম্যানেজারদেরও। ১১ হাজার টাকা থেকে প্রতি মাসে বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। ওই প্রকল্পের অ্যাকাউন্টস ও ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক ১২ হাজার থেকে বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা। একই ভাবে বেতন বাড়ছে রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটদেরও। সরকারের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এইও সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা প্রতি মাসে ১১ হাজার টাকা থেকে প্রতি মাসে ১৬ হাজার টাকা পাবেন।
এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হয়েছে নারী শিশু ও সমাজকল্যাণ দফতরের তরফে। রূপশ্রী এবং কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট্যান্ট যারা প্রতি মাসে ২১ হাজার টাকা পারিশ্রমিক পাচ্ছেন, তাঁদের ৮০০ টাকা বার্ষিক বৃদ্ধি হবে। পাঁচ বছর হয়ে গেলে মাসিক পারিশ্রমিক বেড়ে হবে ২৬ হাজার টাকা। বছরে প্রায় ৯০০ টাকা বৃদ্ধি হবে ।১০ বছরের পূর্তিতে বাৎসরিক এক হাজার টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি হবে। এক্ষেত্রে ৩২ হাজার টাকা মাসিক অর্থ বৃদ্ধি হবে। একই ভাবে ১৫ বছর হলে ৪০ হাজার টাকা, এবং ১২০০ টাকা করে বছরে বৃদ্ধির কথা বলা হয়েছে।
এমন বেশ কিছু ধাপ আছে। আর সেই ধাপ অনুযায়ী বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই ঘোষণা পুজোর মুখে বড় উপহার।












Click it and Unblock the Notifications