বিরোধীদের চাপে পড়ে পিছু হটলেন মমতা, ফের স্টাফ সিলেকশন ফেরানোর উদ্যোগ
ফের স্টাফ সিলেকশন কমিশন চালু করার উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্টাফ সিলেকশন কমিশন (রিপিলিং) বিল ২০১৯ পেশ করেছিল রাজ্য সরকার।
ফের স্টাফ সিলেকশন কমিশন চালু করার উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার স্টাফ সিলেকশন কমিশন (রিপিলিং) বিল ২০১৯ পেশ করেছিল রাজ্য সরকার। এই নিয়ে সরব হন বিরোধীরা। চাপে পড়ে ফের মঙ্গলবার সংশোধনী পেশ করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

বৃহস্পতিবার স্টাফ সিলেকশন কমিশন (রিপিলিং) (রিপিলিং) বিল ২০১৯ পেশ করে রাজ্য সরকার। কিন্তু বিলের শিরোনামে কেন পর পর দুবার রিপিলিং শব্দটি পর পর দুবার ব্যবহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেন বিরোধীদের না জানিয়েই এই বিল পেশ করা হয়েছে।
২০১১ সালে রাজ্য সরকারের শূন্যপদ পূরণের জন্য পাবলিক সার্ভিস কমিশনের মতো স্টাফ সিলেকশন কমিশন আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০১৭ সালে আবার সেই আইন প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের বেশ কিছু শূন্যপদ পূরণ করার উদ্যোগ নিয়েছে সরকার। তাই ফের বিল এনে পুরনো আইনকে নতুন প্রাণ দিতে চাইছে সরকার।
বিল পেশের সঙ্গে সঙ্গে বিরোধিতায় সামিল হন বিরোধীরা। সংবিধানের ২০৭ এবং ২০৮ অনুচ্ছেদ না মেনে বিল পেশ করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। বাম ও কংগ্রেস একযোগে এই বিলের বিরোধিতা করায় পিছিয়ে আসতে বাধ্য হয় সরকারকে।
বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, বিরোধীদের প্রতিলিপি না দিয়ে বিল পেশ করা হচ্ছিল। যদিও বিলের ত্রুটি মেনে নিয়েছে সরকার। মঙ্গলবার ফের ওই বিল ফের পেশ হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications