মাস্কের কালোবাজারি রুখতে পদক্ষেপ সরকারের
মাস্কের কালোবাজারি রুখতে পদক্ষেপ সরকারের
মাস্কের বিরুদ্ধে কালোবাজারি রুখতে বিশেষ অভিযান চালালো কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহারের মহকুমা শাসক সঞ্জয় পাল এর নেতৃত্বে একটি বিশেষ দল এদিন শহরে সমস্ত ওষুধের দোকানসহ ফুটপাতে অবস্থিত বিক্রির দোকান গুলোতে অভিযান চালানো হয়।

মাস্ক এর দাম সঠিকভাবে বিক্রি করার পাশাপাশি মাস্ক গুলি যাতে সঠিক দামে কিনতে পারে তার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয় পাশাপাশি চিনা জাতীয় কোনো মাছ বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়ে লক্ষ্য করা হয় এদিন।
সদর মহকুমা সঞ্জয় পাল জানান, ম্যাক্সের যা দাম তার থেকে যাতে চড়া দামে বিক্রি না করা হয় সে বিষয়ে লক্ষ্য রেখেই অভিযান চালানো হয়েছে। পাশাপাশি বেলুড় মঠ সহ বিভিন্ন তীর্থস্থান যেভাবে বন্ধ হয়ে গিয়েছে করোনা ভাইরাস আতঙ্কের কারণে। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সেই বিষয়ে আজকে বৈঠক করে বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওই বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করা হবে মন্দির খোলা থাকবে কিনা ।












Click it and Unblock the Notifications