করোনা সংক্রমণে রাশ টানতে নয়া পন্থা বঙ্গে, জেলা শহরগুলিতে নতুন করোনা বিধি জারি
করোনা সংক্রমণে রাশ টানতে নয়া পন্থা বঙ্গে, জেলা শহরগুলিতে নতুন করোনা বিধি জারি
করোনা ভাইরাসের সংক্রমণে নিয়ন্ত্রণে আনতে এবার পকেট লকডাউনের পথ নিয়েছে বাংলা। রাজ্যের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে পকেট লকডাউন। মাইক্রো কন্টেমেন্ট জোন চিহ্নিত করা হচ্ছে। সেখানে লকডাউন করা হচ্ছে। জেলা প্রশাসনের উদ্যোগে দোকান বাজার বন্ধ করা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে।

একাধিক জেলা শহরে লকডাউন শুরু হয়ে গিয়েছে। রাজপুর সোনারপুর এলাকায় পরপর চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। করোনা সংক্রমণ বারবারই রাজপুর সোনারপুর এলাকায় বেশি বেড়েছিল। সেটা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়েছিল। সেকারণেই আরও বেশি করে করোনা সংক্রমণের থার্ড ওয়েভের শুরুতেই করোন সংক্রমণ ভয়ানক আকার নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার রাজপুর সোনারপুর এলাকায়। সেকারণেই আগে থেকে লকডাউনের পথে হেঁটেছে জেলা প্রশাসন।
রাজপুর সোনারপুর এলাকার পাশাপাশি ক্যানিংয়েও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেও সপ্তাহে চারদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বারাসতেও সপ্তাহে তিনদিন বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণে রাশ টানতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে জেলা প্রশাসন। উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় করোনা সংক্রমণে রাশ টানতে মিনি কন্টেমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। অশোকনগরের পোস্ট অফিসের কাছে পূর্ত ভবনে সেফহোম করা হয়েছে।
করোনা সংক্রমণের কারণে মধ্যমগ্রাম পুরএলাকাতেও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বাজার। নির্দেশিকা জারি করেছে পুরসভা। করোনা সংক্রমণে রাশ টানতেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। বীরভূমের সিউড়ি পুর এলাকাতেও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত সিউড়ি পুর এলাকায় সব দোকানবাজার বন্ধ থাকবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। একই সঙ্গে বোলপুর পুর এলাকাতেও দুপুর ২টোর পর সব দোকান বাজার বন্ধ থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।
ঝাড়গ্রাম জেলাতেও একই ভাবে পকেট লকডাউন জারি করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা হচ্ছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও একইভাবে পকেট লকডাউন জারি করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা। হাওড়া হুগলিতেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। মাস্ক পরা নিয়ে ধরপাকড় শুরু হয়েছে জেলায় জেলায়। পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications