Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আম্ফানে ক্ষতিগ্রস্ত দুই জেলার বাঁধ মেরামতির জন্য নাবার্ডের দ্বারস্থ রাজ্য সরকার

আম্ফানে ক্ষতিগ্রস্ত দুই জেলার বাঁধ মেরামতির জন্য নাবার্ডের দ্বারস্থ রাজ্য সরকার

মে মাসে হওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধগুলির মেরামতির জন্য পশ্চিমবঙ্গ সরকার নাবার্ডের সহায়তা চেয়েছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সরকারের এক আধিকারিক। ওই আধিকারিক জানিয়েছেন, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের (‌আরআইডিএফ)‌ আওতায় রাজ্য নার্বাডের থেকে ১,০২৮ কোটির সহায়তা চেয়েছে।

বাঁধ মেরামতির জন্য নাবার্ডের সহায়তা চায় রাজ্য

বাঁধ মেরামতির জন্য নাবার্ডের সহায়তা চায় রাজ্য

নাবার্ডের সিজিএম সুব্রত মণ্ডল বলেন, ‘‌আম্ফানের কারণে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভেঙে পড়া বাঁধগুলি মেরামতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরআইডিএফের আওতায় আমাদের সহযোগিতা করার প্রস্তাব এসেছে।'‌

গ্রামীণ পরিকাঠামোর উন্নতিতে

গ্রামীণ পরিকাঠামোর উন্নতিতে

আরআইডিএফের অন্তর্গত নাবার্ড ইতিমধ্যেই রাজ্যকে ১৪৫ কোটি টাকার আর্থিক সহায়তা করেছে যাতে কোভিড-১৯ মহামারির সময় গ্রামীণ পরিকাঠামোর হাল ফেরানো যায়।

স্ব–নির্ভর গোষ্ঠীকে অর্থ প্রদান

স্ব–নির্ভর গোষ্ঠীকে অর্থ প্রদান

সুব্রত মণ্ডল আরও জানিয়েছেন যে রাজ্যের ১২ জেলার স্ব-নির্ভর গোষ্ঠীকে ২৭০ কোটি টাকার আর্থিক সহায়তা করবে তারা। তিনি বলেন, ‘‌স্ব-নির্ভর গোষ্ঠীগুলি সমস্যার মধ্যে রয়েছে কারণ ব্যাঙ্কগুলি নগদ দিতে সময় নিচ্ছে।'‌

কৃষকদের সহায়তায় নাবার্ড

কৃষকদের সহায়তায় নাবার্ড

তিনি আরও জানিয়েছেন যে, নাবার্ডের পক্ষ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে ঋণ নেয়নি এমন কৃষকদের সনাক্ত করতে, যাতে এই সংস্থা কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে তাঁদের অর্থ প্রদান করতে পারে। বিশেষ আর্থিক সহায়তা হিসাবে নাবার্ড এই মহামারির সময়ও কৃষিকাজের জন্য রাজ্য সরকারকে ১,৬০৭ কোটি টাকা দিয়েছে। তিনি জানিয়েছেন, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলিতে (আরআরবি) পুঁজি ঢালার জন্য রাজ্য সরকারকেও অনুরোধ করা হয়েছে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+