কেন্দ্রীয় পুষ্টি অভিযানে অংশ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, জানালেন স্মৃতি ইরানি
কেন্দ্রীয় পুষ্টি অভিযানে অংশ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, জানালেন স্মৃতি ইরানি
কেন্দ্র সরকারের কোনও কর্মসূচীতেই সেভাবে অংশ নিতে দেখা যায় না পশ্চিমবঙ্গ সরকারকে। কারণ রাজ্য সরকার মোদী সরকারের কোনও প্রকল্পকেই সেভাবে বিশ্বাস করতে পারে না। সোমবার এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের কোনও প্রকল্পে যুক্ত হতে না চাইলেও তারা কেন্দ্রীয় পুষ্টি অভিযানকে গ্রহণ করেছে এবং তার ওপর কাজও করছে রাজ্য সরকার।

স্মৃতি ইরানি বলেন, 'পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পুষ্টি অভিযানকে কিছুটা হলেও বাস্তবায়ন করেছে। রাজ্য সরকার সেটা নিজে থেকে ঘোষণা না করলেও সেটা আমারা জানতে পেরেছি। তবে এতে আমাদের কোনও রাগ নেই কারণ কাজটা আমরা বাস্তবায়িত করতে পেরেছি।’ অপুষ্টি প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, 'পশ্চিমবঙ্গ সরকার যদিও কেন্দ্র সরকারের কোনও অনুষ্ঠানে যোগ দেয় না, কিন্তু রাজ্যের অপুষ্টির বিষয়কে নিয়ে আমাদের বসতে হবে। তবে সেটা রাজনৈতিক না হয়ে, আধিকারিক স্তরের বৈঠক হলে এই শূণ্যতা পূরণ হবে।’












Click it and Unblock the Notifications