100 Days Work Dues: ১০০ দিনের কাজের টাকা দেওয়া শুরু! সরাসরি অ্যাকাউন্টে যাচ্ছে সেই টাকা

100 Days Work Dues: ১০০ দিনের কাজের টাকা দিতে শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (West Bengal CM)। কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা না মেটানোর অভিযোগ। এই অবস্থায় ২১ লাখ মানুষের ১০০ দিনের টাকা রাজ্য সরকারই মেটাবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । এরপরেই টাকা মেটানোর প্রস্তুতি শুরু হয়।

সোমবার থেকে সেই টাকা দেওয়ার কাজ শুরু হল। শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ১০০ দিনের কাজের টাকা (100 Days Work Dues) পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও সোমবার ছুটির দিন ছিল। কিন্তু এই সংক্রান্ত কাজ হয়েছে বলেই খবর। নবান্ন সূত্রে খবর, প্রথমদিন প্রায় দু'হাজার ৬৫০ কোটি টাকা রিলিজ করা হয়েছে।

100 Days Work Dues: Mamata Banerjee

২২ জেলার শ্রমিকদের এই টাকা (100 Days Work Dues) দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর আগাম ঘোষণা অনুযায়ী, আগামী ১ মার্চের মধ্যে শ্রমিকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে। সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের মুখে শ্রমিকদের ১০০ দিনের কাজের টাকা মেটানোর সিদ্ধান্ত তৃণমূলকে অনেকটাই বাড়তি দেবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

বলে রাখা প্রয়োজন, গত তিন ফেব্রুয়ারি রেড রোডে বকেয়া মেটানোর দাবিতে ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী। আর সেই মঞ্চ থেকেই ১০০ দিনের বকেয়া মজুরি (100 Days Work Dues) মেটানো নিয়ে বড় ঘোষণা করেন। বলেন, কেন্দ্র টাকা দিলে ভালো, না হলে শ্রমিকদের ১০০ দিনের বকেয়ার টাকা মেটাবে রাজ্য সরকারই। প্রায় ২১ লাখ শ্রমিকের মজুরি বকেয়া রয়েছে। আর সেই সমস্ত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বকেয়া মজুরির টাকা দেওয়া হবে বলেও ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সেই মতো রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়। তৈরি হয় বকেয়া পাওয়া রয়েছে এমন শ্রমিকদের তালিকা। সোমবার থেকে সেই সমস্ত শ্রমিকদের টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে বলেও বাংলা এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। গত ২১ ফেব্রুয়ারি থেকেই এই টাকা পাঠানো হবে বলে আগে ঘোষণা করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

কিন্তু সমীক্ষার কাজ চলাকালীন দেখা যায় প্রাপকদের সংখ্যা অনেকটাই। এই বিষয়ে সরকারি কাজ করতে কিছু টা সময় লেগে যায়। আর সেই কাজ সেরে সোমবার থেকেই এই কাজ শুরু হল। এই টাকা পাওয়ার পরেই খুশি শ্রমিকরা। টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+