কার্শিয়াংকে ঘিরে এডুকেশনাল হাব গড়ার উদ্যোগ রাজ্যের
এডুকেশন হাব হিসেবে দার্জিলিং-এর হৃত গৌরব ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই কাজ রূপায়ণে জিটিএ-র সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে রাজ্য সরকার।
এডুকেশন হাব হিসেবে দার্জিলিং-এর হৃত গৌরব ফিরিয়ে আনতে সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই কাজ রূপায়ণে জিটিএ-র সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে রাজ্য সরকার। জেলায় নতুন স্কুল এবং কলেজ তৈরি করা হচ্ছে। জেলায় ২৬.৪৮ কোটি টাকা খরচ করে ৫৬ টি নতুন স্কুল ভবন তৈরি করা হচ্ছে। যার মধ্যে ২০ টি প্রাথমিক এবং ৩৬ টি উচ্চ প্রাথমিক স্কুল ভবন। রাজ্য সরকার সেখানে আরও ৪৩টি স্কুল ভবন তৈরি করে দেবে।

এই শিক্ষাবর্ষেই শিলিগুড়ি মহকুমায় দুটি কলেজ তৈরি হবে। একটি নকশালবাড়ির হাতিঘিষায়। সেটি হিন্দি মিডিয়াম কলেজ। অন্যটি হবে ঘোষ পুকুরে। শিলিগুড়ি মহকুমায় দুটি আইটিআই ট্রেনিং সেন্টারও তৈরিও করা হচ্ছে। যা যুব সম্প্রদায়ের ভবিষ্যত গঠনে যথেষ্ট সাহায্য করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
স্কুল তৈরি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। দীর্ঘ দূরত্ব পায়ে হেঁটে ছাত্রছাত্রীরা আসে। সে কষ্ট অনেকটাই লাঘব হবে।
তাৎপর্যপূর্ণভাবে রাজ্য সরকার কার্শিয়াং শহরকে এডুকেশনাল হাব হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে প্রেসিডেন্স বিশ্ববিদ্যালয়ের একটা ক্যাম্পাস খোলা হবে। খোলা হবে একটি মেডিক্যাল কলেজও।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications