অ্যাডিনো দাপটে রাশ টানতে এবার বিশেষ পদক্ষেপ, টাস্ক ফোর্স গড়ল রাজ্য সরকার
অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে শীর্ষে বাংলা
রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ। অ্যাডিনো সংক্রমণে শীর্ষে রয়েছে বাংলা। একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত টাস্কফোর্স গঠন কর ল রাজ্য সরকার। গতকাল রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী টাস্কফোর্স গঠন করার কথা জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে মোট ১৯ জন শিশু অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছে।

অ্যাডিনোয় শীর্ষে বাংলা
অ্যািডনো ভাইরাসের সংক্রমণ দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ থাবা বসিয়েছে বেশি। ২ থেকে ৫ বছরের শিশুদের অ্যাডিনো ভাইরাসের সংক্রমণে মৃত্যুর ঘটনা ঘটছে। বিসিরায় হাসপাতালে সর্বাধিক শিশুর মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশেরই অ্যাডিনো সংক্রমণ ছিল বলে জানা গিয়েছে। এছাড়া জেলা থেকেও একাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। কেন্দ্রের িরপোর্টে দাবি করা হয়েছে অ্যাডিনো সংক্রমণে শীর্ষে রয়েছে বাংলা। অন্য কোনও রাজ্যে এতো অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ ছড়ায়নি।

টাস্ক ফোর্স গড়ল রাজ্য
অ্যাডিনো ভাইরাসের দাপট যে রাজ্যে বেড়েছে েসকথা স্বীকার করে নিেয়ছে রাজ্যসরকারও। মুখ্যমন্ত্রী নিজে একথা স্বীকার করে নিয়েছেন। সেই মত রাজ্যের স্বাস্থ্য দফতরকে নির্দেশও দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যের সব সরকারি হাসপাতালে শিশু চিকিৎসায় অতি তৎপরতা শুরু হয়ে গিয়েছে। গতকাল এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্য সরকারের তরফ থেকে গতকাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তাতে থাকছে ৮ জন সদস্য। রাজ্যের অ্যাডিনো সংক্রমণের গতিবিধির উপরে নজর রাখবেন তাঁরা। এবং প্রতিদিন পরিস্থিতি নিয়ে সন্ধে ৬টার সময় বৈঠক করবেন।

অ্যাডিনোর সঙ্গে ইনফ্লুয়েঞ্জার দাপট
অ্যাডিনো ভাইরাসের সঙ্গে সঙ্গে বাড়ছে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ। তাতে শিশুদের পাশাপাশি বড়দের সংক্রমণও বাড়তে শুরু করেছে। একাধিক ব্যক্তির মৃত্যু পর্যন্ত হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়ে সতর্ক করা হয়েছে রাজ্য সরকারকে। কেন্দ্রের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও সতর্ক করা হয়েছে সব হাসপাতালগুলিতে। অ্যাডিনো এবং ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় তৎপর রাজ্যের স্বাস্থ্য দফতর।

অ্যাডিনোয় বাড়ছে শিশু মৃত্যু
করোনার মতই সংক্রামক অ্যাডিনো ভাইরাস। তার দাপটে নাজেহাল রাজ্যবাসী। শহর থেকে জেলা সর্বত্র করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। প্রায় হাতের বাইরে চলে গিয়েছে পরিস্থিতি। অ্যাডিনো সংক্রমণ নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছে তাঁদের অধিকাংশই শিশু। এবং তাঁদের অবস্থা এতটাই সংকটজনক হচ্ছে যে হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গে তাদের আইসিইউতে ভর্তি করতে হচ্ছে। এমনকী তাদের ভেন্টিলেশনে পর্যন্ত রাখতে হচ্ছে।












Click it and Unblock the Notifications