রাজ্যপুলিশে আস্থা নেই, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে নির্বাচন কমিশনে সরকারি কর্মীদের সংগঠন
পঞ্চায়েত ভোটে এবার বিজেপির সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় বাহিনী দাবি করলেন সরকারি কর্মীরাও।
পঞ্চায়েত ভোটে এবার কেন্দ্রীয় বাহিনী দাবি করল সরকারি কর্মীদের সংগঠনও। এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। প্রতিটি বুথে তাঁরা কেন্দ্রীয় বাহিনী দাবি করেছেন। কেন্দ্রীয় বাহিনী ছাড়া পঞ্চায়েত ভোটে কাজ করতে নারাজ। প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটে আগেও কেন্দ্রীয় বাহিনী দাবি করেছিলেন বিজেপি নেতারা। রাজ্যপুলিশে তাঁদের আস্থা নেই জানিয়েছিলেন তাঁরা।

কেন্দ্রীয় বাহিনী চাই
পঞ্চায়েত ভোটো এবার কেন্দ্রীয় বাহিনী দাবি করল সরকারি কর্মীরা। এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তারা। সরকারি কর্মীরা কমিশনের কাছে দাবি করেছেন পঞ্চায়েত ভোটে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। তবেই নির্বাচন সম্ভব। সরকারি কর্মীদের এই দাবির পরেই প্রকট হয়ে গিয়েছে যে তারা রাজ্য পুলিশের নিরাপত্তায় আস্থা রাখতে পারছেন না। সেকারণেই কেন্দ্রীয় বাহিনী দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা।

ভোটে কাজ করতে নারাজ
বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীদের সংগঠন যৌথমঞ্চ। তারা আগেই দাবি করেছেন বকেয়া ডিএ না দিলে তাঁরা পঞ্চায়েত ভোটে কাজ করবেন না। তাঁরা হুঁশিয়ারি দিয়েছিলেন ডিএ না মেটানো হলে তাঁরা ভোটের িডউটি করবে না। এদিকে রাজ্যে ভোটের ডিউটি সরকারি কর্মীরাই করে থাকেন। তাঁরা তাতে রাজি না হলে ভোট করানোয় সমস্যা দেখা দেবে। কাজেই পঞ্চায়েত ভোট ঘোষণা না হলেও সরকারি কর্মীদের এই হুঁশিয়ারিতে সমস্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির
এদিকে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দাবি করে আগেই সরব হয়েছে বিজেপি। তাঁরা দাবি করেছে রাজ্যপুলিশকে দিয়ে পঞ্চায়েত ভোট করানো যাবে না। তাহলে অবাধ এবং সুষ্ঠু ভোট কিছুতেই হবে না। শাসক দল রাজ্যপুলিশ ব্যবহার করে তাহলে ভোটাররা অবাধ ভোট দিতে পারবেন না সাধারণ মানুষ। এই নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক মহলে। বিজেপি কেন্দ্রীয় বাহিনী দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠিও পাঠিয়েছে। তবে এখনও এই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

ডিএ আন্দোলন চলছে
রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলন চলছে। রাজ্য সরকার বাজেটে ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন রাজ্য সরকারী কর্মীরা। তাঁরা বকেয়া ৩৯ শতাংশ ডিএ মেটানোর দাবি জানিয়েছেন। এই নিয়ে অনশন আন্দোলনও চালাচ্ছে তারা। আবার বকেয়া ডিএ-র দাবিতে রাজ্যে অবস্থান বিক্ষোভও করেছেন তাঁরা। আবার ২ দিনের কর্মবিরতীও পালন করেছেন তাঁরা। এখনও তাঁদের বিক্ষোভ জারি রয়েছে।












Click it and Unblock the Notifications