করোনা মোকাবিলায় চরম সিদ্ধান্ত রাজ্যে, সোমবার থেকে বন্ধ সব স্কুল-কলেজ, চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা
অবশেষে পশ্চিমবঙ্গও সেই পথেই হাঁটল। আগামি ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে সব স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে।
অবশেষে পশ্চিমবঙ্গও সেই পথেই হাঁটল। আগামি ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে সব স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

বন্ধ স্কুল কলেজ
দিল্লি, কাশ্মীর, কর্নাটকের পর এবার পশ্চিমবঙ্গেও করোনা আতঙ্কে বন্ধ হল সব স্কুল কলেজ। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ। বেসরকারি স্কুল গুলিকেও পঠন পাঠন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এমনকী মাদ্রাসাগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধ আইআইটি ও বিশ্বভারতী
এদিকে আগেই বিজ্ঞপ্তি জারি করে আগামী ৩১ মার্চ পর্যন্ত পঠন-পাঠন বন্ধ করার কথা ঘোষণা করেছে বিশ্বভারতী এবং খড়গপুর আইআইটি। ছাত্রছাত্রীদের হোস্টেল খারি করার নির্দেশও দেওয়া হয়েছে। কলেজের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ৩১ তারিখের পর পরবর্তী নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে।

চলবে উচ্চ মাধ্যমিক
কলেজ- বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বাতিল করা হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচি মেনেই চলবে বলে জানানো হয়েছে। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজও ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই এই সাবধনতা বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications