পঞ্চম অর্থ কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার, মাথায় সেই অভিরূপ সরকার

পঞ্চম অর্থ কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার, মাথায় সেই অভিরূপ সরকার

রাজ্য সরকারি কর্মীদের স্বস্তির খবর। পঞ্চম অর্থ কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। আজ বুধবারই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় নবান্নের তরফে। অর্থ দফতরের প্রধান সচিব মনোজ পন্থ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে পঞ্চম অর্থ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অভিরূপ সরকারকে। তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন নয়া অর্থ কমিশনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি সরকারি সরকারি কর্মচারী কমিটি'র সদস্যরা।

ছয়মাসের মধ্যে রিপোর্ট-

ছয়মাসের মধ্যে রিপোর্ট-

গত কয়েক বছর আগে চতুর্থ অর্থ কমিশন গঠন করা হয়। আর এরপরেই নয়া বিজ্ঞপ্তি দেওয়া হল। পঞ্চম অর্থ কমিশনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হল। আর নয়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ছয় মাসের মধ্যেই কমিশনকে রিপোর্ট দিতে হবে। তবে কার্যকালের মেয়াদ কমিশনের ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। যদিও এই কমিশন ২০২০ সালের এপ্রিল থেকে কাজ শুরু করবে বলে জানা যাচ্ছে। পরবর্তী পাঁচ বছরের পুরসভা ও পঞ্চায়েতের পরিস্থিতি খতিয়ে দেবে। আর এরপরেই রিপোর্ট দেবে বলে জানানো হয়েছে।

একাধিক কাজ অর্থ কমিশনের

একাধিক কাজ অর্থ কমিশনের

বেশ কিছু কাজ রয়েছে অর্থ কমিশনের। মূলত স্বচ্ছতা আনাই এই কমিশনের টার্গেট। শুদু তাই নয়, আয় বাড়ানোর ক্ষেত্রেও এই কমিশন দিশা দেখাবে। বিশেষ করে পুরসভা ও পঞ্চায়েতগুলি কীভাবে নিজেদের আয় বৃদ্ধি করবে সে বিষয়ে দিশা দেখাবে। এছাড়াও অর্থ কমিশন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ও পুরসভাগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করে থাকে। শুধু তাই নয়, পঞ্চায়েত এবং পুরসভাগুলি বিভিন্ন খাতে রাজ্য সরকার কীভাবে অংশ ভাবে সে বিষয়ে দেখা দেখানো অন্যতম কাজ হবে জানা যাচ্ছে।

কারা কারা আছেন?

কারা কারা আছেন?

অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে মাথায় রেখেই পঞ্চম অর্থ কমিশন গিঠন করা হয়েছে। এছাড়াও আরও চার জনকে নিয়ে কমিশন গঠন করা হয়েছে। যার মধ্যে তিনজন আমলা সরকারের রয়েছে। যদিও তাঁরা অবসরপ্রাপ্ত। এছাড়াও সদস্য হিসাবে অর্থ কমিশনে রয়েছেন রুমা মুখোপাধ্যায়। তবে কাজে কোনও পরিবর্তন আনা হয়নি। যে টার্গেট নিয়ে চতুর্থ কমিশন গঠন করা হয়। সে পথেই পঞ্চম কমিশন কাজ চালাবে বলে জানানো হয়েছে। তবে বলে রাখা প্রয়োজন, ২০১৩ সালে যে চতুর্থ অর্থ কমিশন গঠন করেছিল রাজ্য সরকার। অভিরূপ সরকারকে মাথায় রেখেই সে কমিশন গঠন করা হয়েছিল। দফায় দফায় সেই কমিশনের মেয়াদ অবশ্য বাড়ানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+