পুজোর ৫ দিনে মদ বিক্রিতে রেকর্ড লক্ষ্মী প্রাপ্তি রাজ্যের, সবচেয়ে বেশি বিক্রি কোন জেলায় জেনে নিন
পুজোর পাঁচ দিনে রেকর্ড লক্ষ্মীলাভ রাজ্যে। শুধু মদ বিক্রিতে রেকর্ড আয় করেছে রাজ্যে। ৫ দিনে ৬০০ কোটি টাকার মদ বিক্রি করেছে রাজ্য সরকার। সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুকুরে। রেকর্ড মদ বিক্রি হচ্ছে রাজ্যে। তাও আবার দেশি মদ বিক্রিতে।
এর কারণ এবার পুজোয় ড্রাই ডে বলে কোনও কিছু ছিল না। সেকারণে হু হু করে দেশি মদ বিক্রি হয়েছে। শুধু ষষ্ঠীতেই নাকি ৫ কোটি ১১ লক্ষ ৫ হাজার ২৫৭ টাকার মদ বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর, নবমীতে ২০০ কোটি টাকা আয় করেছে আবগারী দফতর। পাঁচ দিনে মোট ৬০০ কোটির মতো আয় করেছে।

মহাসপ্তমী ও মহানবমীতে সবচেয়ে বেশি মদ বিক্রি হবে। মহানবমীতে ২০০ কোটি টাকার মতো আয় করেছে বিজেপি। অক্টোবর মাসে আবগারি দফতরে প্রায় ১০০০ কোটি টাকা আয় করেছে রাজ্য সরকার। রমরমিয়ে চলছে মদ বিক্রির। মদের বিক্রিতে রেকর্ড আয় হয়েছে। সরকারের কোষাগার পূর্ণ হয়ে গিয়েছে এতো টাকার মদ বিক্রি হয়েছে।
আগের পুজোর সময় ড্রাই ডে থাকত। এখন ড্রাই ডে আর নেই। এখন পুজোর চার দিনেও খোলা থাকে মদের দোকান। কাজেই রমরমিয়ে বিক্রি। তার সঙ্গে সরকারের কোষাগার পূর্ণ হয়।












Click it and Unblock the Notifications