West Bengal Government Bonus 2023: ৫ হাজার ৩০০ টাকা করে সবার বোনাস! বড় ঘোষণা মমতার
West Bengal Government Bonus 2023: বোনাস নিয়ে বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের বোনাসে কোনও পার্থক্য নেই। সমহারেই রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও বোনাস পাবেন। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোনাস নিয়ে বৈষ্যমের অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এমনকি এই বিষয়ে রীতিমত সুর চড়ান তিনি। আর এরপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় বোনাস (West Bengal Government Bonus 2023) নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ক্স হ্যান্ডেলে লিখছেন, ৫ হাজার ৩০০ টাকা করে সমস্ত সিভিক ভলেন্টিয়াররাই বোনাস পাবেন। একই সঙ্গে নাম না করে বিরোধী দলনেতাকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।

তিনি লেখেন, কিছু খারাপ মানসিকতার বাহক ভাগাভাগি করার চেষ্টা করছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মধ্যে ভাগাভাগির চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই বিষয়ে সবাইকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, কোথাও বৈষম্য নেই। পুজো বোনাস হিসাবে ৫ হাজার ৩০০ টাকা রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও পাবেন। এমনকি আশা কর্মীরাও পাঁচ হাজার তিনশো টাকা বোনাস (West Bengal Government Bonus 2023) হিসাবেই পাবেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রশাসনিক প্রধান।
যা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামনেই দুর্গাপুজো। আর এই পুজোর আগে এহেন ঘোষণা সিভিক ভলেন্টিয়ারদের কাজের গতি আনবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এদিন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের বোনাস দেওয়া নিয়ে বৈষ্যম্য করা হচ্ছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন শুভেন্দু অধিকারী। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা পুজোয় পাঁচ হাজার ৩০০ টাকা করে বোনাস (West Bengal Government Bonus 2023) হিসাবে পাবেন।
কিন্তু রাজ্য পুলিশে কর্মরত সিভিকদের মাত্র দু হাজার টাকা (West Bengal Government Bonus 2023) করে দেওয়া হবে। কেন এমন বৈষম্য? তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন নন্দীগ্রামের বিধায়ক। শুধু তাই নয়, এহেন সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট বলেও সরব হয়। তবে এই বিষয়টি মেনে নেবেন না বলেও কার্যত হুঁশিয়ারি দেন বিজেপি নেতা।
আর এই বিষয়টি নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। আর এই বিতর্কের পরেই এই বিষয়ে (West Bengal Government Bonus 2023) মুখ খুললেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বোনাস বৈষম্যে মুখ্যমন্ত্রী মন্তব্যে নৈতিক জয় দেখছে বঙ্গ বিজেপি।












Click it and Unblock the Notifications