বসিরহাট কাণ্ড, রাজ্য়ে দুটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা

বসিরহাট কাণ্ডের জেরে দুটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। রাজনৈতিক দলগুলিকে বসিরহাটে না যেতে আবেদন মুখ্যমন্ত্রীর

বসিরহাট কাণ্ডের জের। দুটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞ জারি করল রাজ্য সরকার। সংগঠনদুটি হল হিন্দু সংহতি এবং মজলিস-এ ইত্তেহাদুল মুসলিমিন।

সংগঠনদুটির সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্য়ের তরফে।

বসিরহাট কাণ্ড, রাজ্য়ে দুটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা

শুক্রবার বসিরহাটে যাচ্ছে বিজেপি, কংগ্রেস, সিপিএমের প্রতিনিধি দল। এদিকে এলাকায় শান্তি বজায় রাখতে রাজনৈতিক দলগুলিকে বসিরহাটে না যাওয়ার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার বসিরহাট যাচ্ছে বিজেপির একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের সংগঠনের তরফেও একটি দল যাচ্ছে বসিরহাট। সেই দলে থাকছেন রূপা গাঙ্গুলি।

শুক্রবার বসিরহাট যাচ্ছে কংগ্রেস ও সিপিএমের প্রতিনিধি দলও। উত্তর ২৪ পরগনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে অধীর চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি বসিরহাট তথা বাদুরিয়া পরিদর্শনে যাবে বলে প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+