Ferry Service Strike: পুজোর মুখে কর্মবিরতি জলসাথী কর্মীদের, ফরাক্কা থেকে সাগর ফেরি পরিষেবা বন্ধের ডাক

Ferry Service Strike: পুজোর দোরগোড়ায় বন্ধ হয়ে গেল ফেরি পরিষেবা (Ferry Service strike)। চতুর্থীর দিনই কর্মবিরতিতে চলে গেলেন ফেরি পরিষেবার সঙ্গে যুক্ত 'জলসাথী' কর্মীরা (Jalsathi Workers)। একাধিক দাবিতে কর্মবিরতির (pendown) ঘোষণা জলসাথী কর্মীদের। ফরাক্কা থেকে সাগর পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধের ডাক। চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রী থেকে দর্শনার্থীরা।

বেতন বৃদ্ধি, পুজোর বোনাস ও স্থায়ীকরণসহ নানা বিষয়ে বিস্তর অভিযোগ 'জলসাথী' কর্মীদের। ৭ থেকে ৮ বছর ধরে তাদের বেতন বাড়েনি বলে অভিযোগ। শুধু তাই নয়, এতদিন যাবৎ তাঁদের প্রতিশ্রুতি দিয়েও অস্থায়ী থেকে স্থায়ী কর্মীতে রূপান্তর করা হয়নি বলেও অভিযোগ জলসাথী কর্মীদের।

Ferry Service

কর্মীদের দাবি, ৩ শতাংশ হারে তাদের বেতনবৃদ্ধির ঘোষণাও করা হয়েছিল। যদিও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য় কাজ বন্ধের হুঁশিয়ারি দিলেন জলসাথী কর্মীরা। পুজোর মুখে কর্মবিরতিতে প্রায় ৬৫০ জন কর্মী।

দুর্গাপুজোর বোনাসেও বৈষম্যের অভিযোগ তোলেন জলসাথী কর্মীদের একাংশ। সংখ্য়ালঘু কর্মীদের ৬০০০ টাকা দেওয়া হলে বাকিদের কেন ৩৬০০ টাকা দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলেন কর্মীদের একাংশ। এদিকে, পরিবহন দফতরে দাবিদাওয়া সম্পর্কে জানানো হলে তারা কর্ণপাত করেননি বলে অভিযোগ ফেরি কর্মীদের।

কোনওরকম আগাম নোটিস ছাড়াই ফেরি পরিষেবা বন্ধের ঘোষণা জলসাথী কর্মীদের। যার জেরে বিপাকে পড়েছেন শয়ে শয়ে নিত্যযাত্রী। ভোগান্তির শিকার হচ্ছেন দূর থেকে আসা দর্শনার্থীরাও। এদিন সকাল থেকেই খাঁ খাঁ করছে বেলুড় ফেরিঘাটও।

পুজোয় প্রচুর দর্শনার্থীর সমাগম হয় বেলুড় মঠে (Belur Math Ferry Service)। কিন্তু উৎসবের এই মরশুমে বন্ধ করে দেওয়া হল বেলুড়-দক্ষিণেশ্বর, বেলুড় থেকে বরাহনগর, হাওড়া, ফেয়ারলি প্লেসের ফেরি পরিষেবা। ঘুরপথে যেতে সময় ও টাকা, দুইই অপচয় হচ্ছে দর্শনার্থীদের।এদিন সকালে গঙ্গার ঘাটে এসেও ফিরে গেলেন দর্শনার্থীরা। বেলুড় থেকে দক্ষিণেশ্বর যাবেন বলে এসেছিলেন বিকে পাল অ্যাভিনিউয়ের বাসিন্দা। ফেরি পরিষেবা বন্ধ দেখে ফিরে যেতে বাধ্য হন তারা।

জনগণের সমস্য়ার কথা স্বীকার করছেন জলসাথী কর্মীরাও। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলেই সাফ জানান তারা। যত তাড়াতাড়ি দাবি মেনে নেওয়া হবে, তত তাড়াতাড়ি কাজে ফিরব বলে জানান জলসাথী কর্মীরা। তাদের প্রতিবাদে জনগণকেও সামিল হতে আহ্বান জানান তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+