West Bengal Exit Poll Result 2024: রিপাবলিকের ডাবল বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি! কিন্তু বাম-কংগ্রেস?
West Bengal Exit Poll Result 2024: রিপাবলিকের তরফে দু'টি এক্সিট হয়েছে। দু'টির ফল অবশ্যই দুই রকমের। রিপাবলিক ভারত-ম্যাট্রিজের সমীক্ষায় বলা হয়েছে বিজেপি ২১-২৫ টি আসন পেতে পারে। অন্যদিকে তৃণমূল পেতে পারে ১৬-২১ টি আসন। তবে বাম-কংগ্রেসে আসন শূন্যই থাকতে চলেছে বলে জানিয়েছে এই সমীক্ষা।
অন্যদিকে রিপাবলিক পি-মার্কের সমীক্ষায় বলা হয়েছে বিজেপি পেতে পারে ২২ টি আসন। অন্যদিকে তৃণমূল পেতে পারে ২০টি। অন্যদিকে বাম-কংগ্রেস শূন্য থাকতে চলেছে।

২০১৯-এর নির্বাচনে তৃণমূল ৪২ টি আসনের মধ্যে পেয়েছিল ২২ টি, বিজেপি পেয়েছিল ১৮ টি আসন। আর কংগ্রেস পেয়েছিল দুটি আসন।
২০১৪-তে তৃণমূল পেয়েছিল ৩৯.৩৫ শতাংশ ভোট। বিজেপি, কংগ্রেস ও বামেরা পেয়েছিল যথাক্রমে ১৬.৮৪ শতাংশ, ৯.৫৮ শতাংশ এবং ২৫.১ শতাংশ ভোট। অন্যদিকে ২০১৯-এর নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৪৩.২৮ শতাংশ, বিজেপি পেয়েছিল ৪০.২৫ শতাংশ এবং কংগ্রেস ও বামেরা পেয়েছিল যথাক্রমে ৫.৬১ শতাংশ এবং ৬.৭১ শতাংশ ভোট।
তবে বাংলার লড়াই যে নেক টু নেক হতে চলেছে তা প্রায় প্রত্যেকটি সমীক্ষায় প্রকাশ পেয়েছে। রিপাবলিক টিভি-ম্যাট্রিজ বিজেপিকে ২১-২৫ টি আসন এবং তৃণমূলকে ১৬-২১ টি আসন দিয়েছে। ইন্ডিয়া নিউজ ডিডাইনামিক্স বলছে বিজেপি পেতে পারে ২১ টি আসন এবং তৃণমূল পেতে পারে ১৯ টি আসন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications