Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জোটে থেকে 'লাভের গুড় ঘরে তুলে' প্রধান বিরোধী দলের তকমা পেল কংগ্রেস

রাজ্য বিধানসভা ভোটে তৃণমূলের জয়জয়কার পড়ে গিয়েছে। মোট ২৯৪টি আসনের মধ্যে একা লড়ে ২১২টি আসন দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। একেবারে জামানত জব্দ করেছে বাম-কংগ্রেস জোটের।

১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে

তবে এই ফলাফলের মধ্য দিয়েই উঠে আসছে অন্য এক পরিসংখ্যান। দেখা যাচ্ছে, জোটের ভরাডুবি হলেও আসন সংখ্যার বিচারে উন্নতিই হয়েছে কংগ্রেসের। আর সেই সুবাদে সিপিএমকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছে কংগ্রেস।

জোটে থেকে 'লাভের গুড় ঘরে তুলে' প্রধান বিরোধী দল হল কংগ্রেস

এবছর কংগ্রেস একাই পেয়েছে ৪৪টি আসন। অন্যদিকে বামেদের সম্মিলিত আসন সংখ্যা হল ৩১। ফলে সংখ্যাতত্ত্বের হিসাবে জোট থেকে বেরিয়ে এলেও রাজ্যের বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে অধীর চৌধুরীর দল। ভোট শতাংশের বিচারেও মোট ১২.২ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস।

২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় বামেদের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করে মোট ৪২টি আসন পেয়েছিল কংগ্রেস। এরপরে সরকার গঠন করলেও পরে তা থেকে বেরিয়ে আসেন মানস ভুঁইয়া সহ সমস্ত কংগ্রেস নেতারা।

আর এবছর বামেদের সঙ্গে লড়াই করে সেই আসন সংখ্যা তো কমেইনি উল্টে ২টি বেড়ে গিয়েছে। ফলে জোট থেকে লাভের গুড় ঘরে তুলেছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+