চতুর্থ দফা : এই কেন্দ্রগুলিতে লড়াই হবে 'সেয়ানে-সেয়ানে'
প্রথম তিনটি দফায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী দুই দলের হয়েই নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের কেন্দ্রে প্রচার থেকে শুরু করে ভোটগ্রহণ সবেতেই সংবাদমাধ্যম থেকে শুরু করে আমজনতার আগ্রহ ছিল।
বাংলায় এর আগে পাঁচ বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, জেনে নিন ইতিহাস
এবার সামনে চতুর্থ দফা। এখানে দুটি জেলায় ভোট হবে। উত্তর ২৪ পরগনা ও হাওড়া। দুটি জেলাই কলকাতার পাশের জেলা। এবং এই দুটি জেলাতেই হেভিওয়েট থেকে শুরু করে তারকা প্রার্থীদের ছড়াছড়ি। কে কাকে টেক্কা দেবে সেটাই এখন দেখার পালা।
চতুর্থ দফায় কোন কোন তারকা প্রার্থী লড়ছেন ভোটে, দেখে নিন একনজরে
এই দফার ভোটে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য তা হল, অনেকগুলি কেন্দ্রেই একের বেশি হেভিওয়েট বা তারকা প্রার্থী রয়েছেন যারা একে অপরের বিরুদ্ধে ভোটের ময়দানে যুদ্ধে নেমেছেন। ফলে এই দফার লড়াই বেশ আকর্ষণীয়ও বটে।
চতুর্থ দফার ভোট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য একনজরে
নিচের স্লাইডে একঝলকে দেখে নিন, কোন কোন কেন্দ্রে দ্বিমুখী বা ত্রিমুখী কঠিন লড়াইয়ে নেমেছেন পরিচিত সব হেভিওয়েট বা তারকা প্রার্থীরা।

খড়দহ
তৃণমূল কংগ্রেস
অমিত মিত্র
বামফ্রন্ট
অসীম দাশগুপ্ত

দমদম উত্তর
তৃণমূল কংগ্রেস
চন্দ্রিমা ভট্টাচার্য
বামফ্রন্ট
তন্ময় ভট্টাচার্য

কামারহাটি
তৃণমূল কংগ্রেস
মদন মিত্র
বামফ্রন্ট
মানস মুখোপাধ্যায়

দমদম
তৃণমূল কংগ্রেস
ব্রাত্য বসু
বামফ্রন্ট
পলাশ দাস

বিধাননগর
তৃণমূল কংগ্রেস
সুজিত বসু
কংগ্রেস
অরুণাভ ঘোষ

রাজারহাট-গোপালপুর
তৃণমূল কংগ্রেস
পূর্ণেন্দু বসু
বামফ্রন্ট
নেপালদেব ভট্টাচার্য

বারাসত
তৃণমূল কংগ্রেস
চিরঞ্জিৎ চক্রবর্তী
বামফ্রন্ট
সঞ্জীব চট্টোপাধ্যায়

বসিরহাট দক্ষিণ
তৃণমূল কংগ্রেস
দীপেন্দু বিশ্বাস
বিজেপি
শমীক ভট্টাচার্য

বালি
তৃণমূল কংগ্রেস
বৈশালী ডালমিয়া
বামফ্রন্ট
অঞ্জন বেরা
বিজেপি
কৌশিক চক্রবর্তী

হাওড়া উত্তর
তৃণমূল কংগ্রেস
লক্ষ্মীরতন শুক্লা
কংগ্রেস
সন্তোষ পাঠক
বিজেপি
রূপা গঙ্গোপাধ্যায়












Click it and Unblock the Notifications