'অক্সিজেন সিলিন্ডার' খুঁজে পেয়ে রাস্তায় তৃণমূল! বাংলাকে ঘাসফুলমুখী করতে মমতাই ভরসা

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে কালো পতাকা নিয়ে মৌন মিছিলে তৃণমূল কংগ্রেস। বেহালায় পার্থ চট্টোপাধ্যায়, বন্দর এলাকাতে ফিরহাদ হাকিম, বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায় সহ রাজ্য জুড়ে বিভিন্ন নেতাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। তৃণমূলের দাবি, অভিযুক্তদের খুঁজে বের করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহত হওয়ার ইস্যুটি তৃণমূলকে যেন একজোট করে আরও শক্তি প্রদান করেছে রাজনৈতিক ভাবে।

কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন মমতা

কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন মমতা

বুধবার সন্ধ্যায় মনোনয়ন দিয়ে ফেরার পথে ধাক্কাধাক্কিতে আহত হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বারুলিয়ায় ঘটনাটি ঘটে৷ আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর পায়ে এখনও ব্যথা রয়েছে বলে খবর৷ প্লাস্টারও হয়েছে৷ এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন মমতা৷

উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তৃণমূল কংগ্রেসের

উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তৃণমূল কংগ্রেসের

এদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উপর 'হামলা'র ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত চাইল তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার নির্বাচন কমিশনের নয়াদিল্লির সদর কার্যালয়ে কমিশনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধিরা৷ তাঁদের যুক্তি ছিল, মমতা বন্দ্য়োপাধ্য়ায় কোনও সাধারণ মহিলা নন৷ তিনি রাজ্য়ের মুখ্যমন্ত্রী এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের কংগ্রেসের একজন প্রার্থী৷ তাই তাঁর উপর 'হামলার ঘটনা'র দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারে না কমিশন৷

ষড়যন্ত্রের তত্ত্বের স্বপক্ষে তৃণমূলেক যুক্তি

ষড়যন্ত্রের তত্ত্বের স্বপক্ষে তৃণমূলেক যুক্তি

ষড়যন্ত্রের তত্ত্বের স্বপক্ষে বেশ কিছু যুক্তি খাড়া করেছে রাজ্য়ের শাসকদল৷ তাদের সাফ কথা, মমতার উপর যে এমন হামলা হতে পারে গত ৭ মার্চ ব্রিগেড সমাবেশে তার ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ হামলার ইঙ্গিত ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি যুব মোর্চার রাজ্য় সভাপতি সৌমিত্র খাঁর গলাতেও৷

কমিশনকেও কাঠগড়ায় তুলেছিল তৃণমূল

কমিশনকেও কাঠগড়ায় তুলেছিল তৃণমূল

নন্দীগ্রামের ঘটনার পর নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তুলেছিল তৃণমূল৷ তাদের প্রশ্ন ছিল, কমিশন রাজ্য়ের আইন-শৃঙ্খলার দায়িত্ব হাতে তুলে নেওয়ার পরই কেন 'হামলা' হল মমতার উপর? যদিও তৃণমূলের প্রশ্নমালার জবাবে কড়া চিঠি দিয়েছে কমিশনও৷ তাদের পাল্টা যুক্তি, ভোটমুখী রাজ্য়ে নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় তাদের এক্তিয়ারভুক্ত হলেও সাধারণ কোনও অপরাধের ঘটনার দায়ভার আদতে রাজ্যেরই৷

যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস কমিশনের

যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস কমিশনের

প্রতিনিধিদলের অন্যতম সদস্য তথা তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, তাঁদের এইসব যুক্তি উড়িয়ে দিতে পারেনি কমিশন৷ তারা জানিয়েছে, ঘটনার দিনই এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে৷ লিখিতভাবে পূর্ণাঙ্গ ঘটনা জানতে চাওয়া হয়েছে৷ এরই প্রেক্ষিতে তৃণমূলের দাবি, নন্দীগ্রামের ওই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করাতে হবে৷ কমিশন তাঁদের এই দাবি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন সৌগত৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+