ভোটের আগে 'জয় শ্রী রাম' স্লোগানের উপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা, কী বলল সুপ্রিমকোর্ট?

জয় শ্রী রাম স্লোগান দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ এবিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না আদালত৷ এছাড়া সুপ্রিম কোর্টে এদিন খারিজ হয়ে যায় পশ্চিমবঙ্গের ৮ দফা বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে করা আবেদন।

ক্ষমতা দখল করতে উঠেপড়ে লেগেছে বিজেপি

ক্ষমতা দখল করতে উঠেপড়ে লেগেছে বিজেপি

রাজ্য়ের ক্ষমতা দখল করতে উঠেপড়ে লেগেছে বিজেপি৷ পশ্চিমবঙ্গের নির্বাচনকে পাখির চোখ করেছে তারা৷ কেন্দ্রের একাধিক বড় নেতা নেত্রীরা ভোট প্রচারে রাজ্য়ে আসছেন৷ সভায় বক্তৃতা শুরু করার আগে বিজেপির প্রতি নেতা নেতৃত্বরা জয় শ্রী রাম স্লোগান তুলছেন৷ আর তাতেই আপত্তি তুলেছেন এম এল শর্মা নামে এক আইনজীবী৷ তিনিই আদালতে মামলা দায়ের করেন৷

প্ররোচনানূলক ধর্মীয় স্লোগান

প্ররোচনানূলক ধর্মীয় স্লোগান

এম এল শর্মা জয় শ্রী রাম স্লোগানটিকে প্ররোচনানূলক ধর্মীয় স্লোগানের সঙ্গে তুলনা করেন৷ তিনি বলেন, ওই স্লোগানটি নির্বাচনী অপরাধের মধ্য়ে ধরা হোক৷ এবং রিপ্রেজন্টেশন অফ দ্য়া পিপল অ্য়াক্টের মধ্য়ে গণ্য় করা হোক৷ আদালতে করা মামলায় তিনি বলেন, জয় শ্রী রাম স্লোগানটি সম্পূর্ণভাবে বন্ধ করা দরকার যাতে কোনও ব্য়ক্তি, দল ও গ্রুপ নির্বাচনের আগে যেন ওই স্লোগানটি না ব্য়বহার করে৷

জয় শ্রী রাম এখন রাজ্যের নির্বাচনী স্লোগানে পরিণত হয়েছে

জয় শ্রী রাম এখন রাজ্যের নির্বাচনী স্লোগানে পরিণত হয়েছে

এদিকে গতমাসে বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত রাজ্য়ে এসে দাবি করেছিলেন, জয় শ্রী রাম এখন রাজ্য়ের নির্বাচনী স্লোগানে পরিণত হয়েছে৷ এদিকে জানুয়ারি মাসে ভিক্টোরিয়ায় মোদি মমতা সভায় জয় শ্রী রাম বলা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়৷ এদিকে 8 দফায় ভোট করা নিয়েও আদালতে মামলা করেন এম এল শর্মা৷

৮ দফাতেই ভোট হবে বাংলায়

৮ দফাতেই ভোট হবে বাংলায়

এদিকে ৮ দফাতে বাংলায় হবে বিধানসভা নির্বাচন। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল আবেদন। ৮ দফায় বাংলায় বিধানসভা ভোট করানোর সিদ্ধান্ত অনৈতিক বলে দাবি করে শীর্ষ আদালতে মামলা করেছিলেন এমএল শর্মা নামে এক আইনজীবী। সেই আবেদন মঙ্গলবার খারিজ করে দেয় শীর্ষ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+