ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাংলায়, একের পর এক জায়গায় দুই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ

২০১১, ২০১৬, আর এবার ২০২১! হ্যাটট্রিক মমতার! একুশের মহাসংগ্রামে বাংলার মানুষের উজাড় করা ভালোবাসা আর সমর্থন তৃতীয়বারের জন্য গঙ্গাপাড়ের নীলবাড়ি ‘নবান্নে'র ১৪তলায় পৌঁছে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

২০১১, ২০১৬, আর এবার ২০২১! হ্যাটট্রিক মমতার! একুশের মহাসংগ্রামে বাংলার মানুষের উজাড় করা ভালোবাসা আর সমর্থন তৃতীয়বারের জন্য গঙ্গাপাড়ের নীলবাড়ি 'নবান্নে'র ১৪তলায় পৌঁছে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু বিপুল ভোটে তৃণমূল ফের একবার ক্ষমতায় আসার পরেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে।

কার্যত ভোট পরবর্তী হিংসায় রাজ্যের বিভিন্ন জায়গাতে আক্রান্ত বিজেপি নেতা আক্রান্ত। এমনকি বাম নেতা-কর্মীদের উপরেও আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে

কাঁকুড়গাছিতে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ

কাঁকুড়গাছিতে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ

ফল প্রকাশের পরও জারি অশান্তির আবহ। রাজ্যের বিভিন্ন জায়গায় মারধর, বোমাবাজির ঘটনা সামনে আসছে। কাঁকুড়গাছিতে এক বিজেপি (BJP) কর্মীকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃত বিজেপি কর্মীর নাম অভিজিত সরকার। ফল প্রকাশের দিন সেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিবারের দাবি, পুলিশের চোখের সামনেই পিটিয়ে মারা হয় অভিজিতকে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কাঁকুড়গাছির শীতলাতলা লেনের বাসিন্দা অভিজিত বিজেপির ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন বলে জানা গিয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরাই ভাইকে মেরে ফেলেছে বলে জানিয়েছেন তাঁর দাদা বিশ্বজিত সরকার।

সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি এক

সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি এক

ভোট মিটতেই সোনারপুরে রাজনৈতিক হিংসার বলি এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগর অঞ্চলের মেটিয়ারীতে। মৃত্যু হয়েছে হারান অধিকারী নামে এক বিজেপি সমর্থকের। এছাড়াও আহত হয়েছেন টুসী অধিকারী, রেখা অধিকারী, রাজু অধিকারী পরান অধিকারী ও বাসু অধিকারীর। তাদের অভিযোগ, ভোটের ফলাফল ঘোষনার দুপুর থেকেই এলাকায় বোমাবাজি শুরু হয়। বিজেপির পতাকা ছিঁড়া হচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ করায় মারধর করা হয় এক মহিলাকে। তখন পাড়ার অন্যান্য ছেলেরা এগিয়ে এসে প্রতিবাদ জানাতেই তাদের উপরেও হামলা চালানো হয়। হামলার জেরে গুরুতর আহত হন হারান অধিকারী। তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বিজেপি কর্মীর বাড়িতে আগুন

বিজেপি কর্মীর বাড়িতে আগুন

ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেই বেলেঘাটায় বিজেপি প্রার্থীর বাড়িতে আগুণ । দমকল এসে নেভায়। গণনার পরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাসের বাড়ি। ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। দাউ দাউ করে জ্বলে ওঠে গেরেজ সহ বাড়ির নীচের তলা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

সুকান্তনগর আক্রান্ত বিজেপি কর্মী

সুকান্তনগর আক্রান্ত বিজেপি কর্মী

বিপুল ভোটে জেতার পরেই বিভিন্ন জায়গাতে আক্রান্ত বিজেপি কর্মীরা। আক্রান্ত হতে হচ্ছে নেতাদের। ফলপ্রকাশের পরেই সুকান্তনগরে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ। গোটা রাত ধরে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। নেতার বাড়ি টার্গেট করে একের পর এক বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বিধাননগর বিধানসভ এলাকার একাধিক জায়গাতে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন বলে খবর। তাঁরা সবাই সব্যসাচী অনুগামী বলে পরিচিত ছিলেন।

যাদবপুরে আক্রান্ত বামেরা

যাদবপুরে আক্রান্ত বামেরা

এবার ভোটে কার্যত ভ্যানিস হয়ে গিয়েছে বামেরা। একটা আসনও তাঁরা পাননি। এরপরেই যাদবপুর বিধানসভা এলাকার বিভিন্ন বামনেতাদের বাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এমনকি বোমাবাজি করা হয়েছে বলেও অভিযোগ। রাতেই পুলিশকে এই বিষয়ে জানানো হলে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+