ভাঙড়ে উলট পুরাণ, আইএসএফ-এর 'দাদাগিরি'তে ত্রস্ত তৃণমূল

ভাঙড়ে উলট পুরাণ, আইএসএফ-এর 'দাদাগিরি'তে ত্রস্ত তৃণমূল

রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। বিজেপির তরফ থেকে তাঁদের বেশ কয়েকজন কর্মীকে হত্যা করার অভিযোগ তুলেছে তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল (trinamool congress)। তবে এরই মধ্যে বিপরীত ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। ভাঙড়ে (bhnagar) আইএসএফ(isf)-এর হামলার মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।

 ভাঙড়ে জয়ী নৌশাদ সিদ্দিকি

ভাঙড়ে জয়ী নৌশাদ সিদ্দিকি

সংযুক্ত মোর্চার একমাত্র প্রার্থী জিতেছেন ভাঙড় থেকে। তিনি হলেন আইএসএফ-এর নৌশাদ সিদ্দিকি। আইএসএফ-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির ভাই। ১,০৯, ২৩৭ ভোট পেয়ে তিনি জয়ী হন। একটা সময়ে নির্বাচনের পর নির্বাচনে এই আসনে জয়লাভ করল সিপিএম। এবার তারা আইএসএফ-কে আসনটি ছেড়ে দেয়।

ফল ঘোষণার পর থেকেই উত্তর ভাঙড়

ফল ঘোষণার পর থেকেই উত্তর ভাঙড়

ভোটের প্রচার চলার সময় একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। যা ফের একবার শুরু হয় ভোটের ফল ঘোষণার পরে। তৃণমূলের একাধিক নেতা-কর্মীদের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া অভিযোগ উঠেছে আইএসএফ-এর বিরুদ্ধে। এছাড়াও তৃণমূল কর্মী-সমর্থকদের বাইক কিংবা অটোটেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগও উঠেছে।

আইএসএফ-এর পাল্টা অভিযোগ

আইএসএফ-এর পাল্টা অভিযোগ

আইএসএফ পাল্টা অভিযোগ করেছে, এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে তৃণমূল। তাদের একাধিক কর্মী-সমর্থকের বাড়িতে আগুন লাগানো হয়েছে বলেও অভিযোগ। তৃণমূলই এইসব ঘটনার সঙ্গে যুক্ত বলেও অভিযোগ তাদের। কাশীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকা থমথমে।

বোমায় মৃত্যু আইএসএফ কর্মীর

বোমায় মৃত্যু আইএসএফ কর্মীর

এদিকে ভোটের ফল ঘোষণার পরেই দেগঙ্গায় আইএসএফ কর্মীকে বোমা মেরে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের পাল্টা দাবি, পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা। এর সঙ্গে তৃণমূল কোনওভাবেই জড়িত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+