২০১৯-এর ফল ধরে রাখতে পারল না বিজেপি, দুইবঙ্গে দুই জনগোষ্ঠী মান বাঁচাল গেরুয়া শিবিরের

২০১৯-এর ফল ধরে রাখতে পারল না বিজেপি, দুইবঙ্গে দুই জনগোষ্ঠী মান বাঁচাল গেরুয়া শিবিরের

এবার ২০০ পার। স্লোগান তুলেছিলেন অমিত শাহ। তারপর থেকে স্লোগান শোনা গিয়েছে দিলীপ ঘোষ-সহ রাজ্যের বিজেপি (bjp) নেতাদের মুখে। কিন্তু সেই দাবির কাছাকাছি পৌঁছনো তো দূরের কথা, যে আসন পেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যায়, তার অর্ধিকে আসন পেয়েছে তারা। তবে উত্তর (north) ও দক্ষিণবঙ্গের (south bengal) দুই জনগোষ্ঠী বিজেপিকে ভোট দেওয়ায় তাদের মুখ রক্ষা হয়েছে।

বিজেপির পাশে মতুয়ারা

বিজেপির পাশে মতুয়ারা

মতুয়া ভোট যে দলের দিকে, তারাই ভোটবাক্সে সুবিধা পেয়েছে। আসন বেড়েছে তাদের। সেটা হয়েছে বাম আমলে। তৃণমূলের সময়েও। তবে ২০১৯-এর পরে ২০২১-এর বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট গিয়েছে বিজেপির দিকে। দক্ষিণবঙ্গের বিশেষ করে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলের আসনে যে কোনও দলে হারা-জেতা নির্ভর করে মতুয়াদের ওপরে। যার জেরে মতুয়ারা বিভক্ত এবং বিভক্ত হয়ে গিয়েছে ঠাকুরবাড়িও। বিজেপির তরফে মতুয়াদের নাগরিকত্বে আশ্বাস দেওয়া হয়েছিল। ভোটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর ও দক্ষিণ, বাগদা, গাইঘাটা, নদিয়ার রানাঘাট উত্তর, রানাঘাট দক্ষিণ, কৃষ্ণগঞ্জ বিজেপি জিতেছে। বিজেপি জয় পেয়েছে হরিণঘাটা এবং কল্যাণীর আসনও।

মতুয়া ভোট শাসকদলের বিরুদ্ধে যাওয়ার কারণ

মতুয়া ভোট শাসকদলের বিরুদ্ধে যাওয়ার কারণ

মতুয়া ভোট শাসকদলের বিরুদ্ধে যাওয়ার বিভিন্ন কারণের মধ্যএ অন্যতম হল তাদের মধ্যে বিভাজনের চেষ্টা মতুয়া সংগঠনের তরফে বলা হয়েছে মতুয়া উন্নয়ন পর্ষদ আগেই ছিল। এরপরেও কেন নমশূদ্র উন্নয়ন পর্ষদ তৈরি করা হল। সেই বিভাজন অনেকেই মানতে পারেননি।

বিজেপির দিকে রাজবংশীরাও

বিজেপির দিকে রাজবংশীরাও

২০১৯-এর নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল বিজেপি। যার জেরে বিজেপি ধরে নিয়েছিল ফল তার থেকেই ভাল হতে পারে বিধানসভা নির্বাচনে। তবে উত্তরবঙ্গের মানুষ নিরাশ করেনি বিজেপিকে। বিশেষ করে রাজবংশী এবং কামতাপুরী অধ্যুষিত এলাকায় তৃণমূল সুবিধা করে উঠতে পারেনি। উত্তরবঙ্গের আসনগুলির মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জ, কোতবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ, কোচবিহার উত্তর এবং দক্ষিণ রাজবংশী অধ্যুষিত। ফলও বিজেপির পক্ষে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এইসব আসনে তৃণমূলের হারের অন্যতম কারণ হল, দলের অন্তর্দ্বন্দ্বও। ভোটের বাক্সে যার প্রভাব পড়েছে।

 ব্যতিক্রম

ব্যতিক্রম

পূর্ববঙ্গ থেকে আসা এই দুই জনগোষ্ঠীর সংখ্যাধিক্য যেখানে রয়েছে, সেই জায়গায় সুবিধা করতে পারেনি তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত একটাই ব্যতিক্রম, হল হাবরা। সেখানে জয়ী হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের রাজবংশী অধ্যুষিত আসনগুলি গিয়েছে তৃণমূলের দখলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+