সরাতে হবে পুরসভার প্রশাসকদের! পক্ষপাতমূলক আচরণের অভিযোগ জানিয়ে কমিশনে বিজেপি

পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভার প্রশাসকরা পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করল বিজেপি৷ শুক্রবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে এই অভিযোগ করল গেরুয়া শিবির৷ তারা অবাধ নির্বাচনের স্বার্থে এই পুর প্রশাসকদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে৷ নন্দীগ্রামে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দুর্ঘটনা কীভাবে হল, তা নিয়ে সত্য প্রকাশ্যে আনার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি৷ তাদের দাবি, ঘটনার সময় ভিডিয়ো প্রকাশ করুক নির্বাচন কমিশন৷ শুক্রবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল৷ কমিশনের সঙ্গে বৈঠকের পর বাইরে এসে সংবাদমাধ্যমকে বিজেপি নেতারা জানান যে তাঁরা কমিশনের কাছে নন্দীগ্রামের ঘটনা নিয়ে ঠিক কী দাবি রেখেছেন৷

নির্বাচন কমিশনের সদর দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল

নির্বাচন কমিশনের সদর দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল

এদিন নির্বাচন কমিশনের সদর দফতরে যায় বিজেপির এক প্রতিনিধি দল৷ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার সত্যতা প্রকাশের দাবি নিয়ে নির্বাচন কমিশনে হাজির হন বিজেপির পীযূষ গয়াল, সম্বিত পাত্র, স্বপন দাশগুপ্তরা৷ সেখানেই পুর-প্রশাসকদের নিয়েও অভিযোগ জানানো হয়৷

 তৃণমূলের হয়ে কাজ করছেন পুরপ্রশাসকরা

তৃণমূলের হয়ে কাজ করছেন পুরপ্রশাসকরা

রাজ্যসভায় বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তর দাবি, যেহেতু তৃণমূল নেতাদের পুর প্রশাসক হিসেবে বসানো হয়েছে, তাই তাঁরা তৃণমূলের হয়ে কাজ করছেন৷ বিজেপি-সহ অন্য বিরোধী দলগুলির ব্যানার-ফেস্টুন টাঙাতে বাধা দেওয়া হচ্ছে৷ তাই অবাধ নির্বাচনের স্বার্থে ওই পুর প্রশাসকদের সরিয়ে দিক কমিশন৷

শতাধিক পুরসভার মেয়াদ শেষ

শতাধিক পুরসভার মেয়াদ শেষ

প্রসঙ্গত, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের শতাধিক পুরসভার মেয়াদ শেষ হয়েছে৷ কিন্তু কোথাও নির্বাচন হয়নি৷ সব জায়গাতেই প্রশাসক দিয়ে কাজ চালানো হচ্ছে৷ অধিকাংশ পুরসভাতেই বিদায়ী পুরবোর্ডের চেয়ারম্যানকে পুর প্রশাসক করা হয়েছে৷ যেহেতু তৃণমূলের দখলেই অধিকাংশ পুরসভা ছিল, তাই তৃণমূল নেতারাই বেশিরভাগ পুরসভার প্রশাসক হিসেবে কাজ করছেন৷

{quiz_525}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+