যশের রাজনীতিতে যোগের মাঝেই বিজেপির পার্নোর সঙ্গে তৃণমূলের মিমির ভিডিও ভাইরাল! জল্পনা তুঙ্গে
যশের রাজনীতিতে যোগের মাঝেই বিজেপির পার্নোর সঙ্গে তৃণমূলের মিমির ভিডিও ভাইরাল! জল্পনা তুঙ্গে
একুশের ভোটের আগে কার্যত বাংলার প্রতিটি ঘটনার সঙ্গে কোনও না কোনও ভাবে রাজনৈতিক সম্পর্ক টেনে নানান জল্পনা মাথা চাড়া দিচ্ছে। এদিকে, রাজনীতির শিবিরে নেতা নেত্রীদের দলবদল ও তোপ পাল্টা তোপের মাঝে টলিউড পাড়ায় একাধিক তারকার রাজনৈতিক শিবির বদল নজরে আসতে শুরু করেছে। এরই মাঝে দুই ভিন্ন রাজনৈতিক শিবিরের অভিনেত্রীর একটি পোস্ট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। এই অভিনেত্রীদের একজন বিজেপির পার্নো মিত্র ও অন্যজন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

যশের বক্তব্য ও রাজনীতি
যশ বিজেপিতে যোগদানের পর দেখা গিয়েছে দেবের তরফে টুইটে শুভেচ্ছা বার্তা। দুই ভিন্ন আদর্শের রাজনৈতিক দলের ব্যক্তিত্বের মধ্যে এমন সৌজন্য রীতিমতো মুগ্ধ করেছে নেটিজেনদের। এছাড়াও যশ জানিয়েছেন, তিনি ও 'বন্ধু' নুসরত আলাদা রাজনৈতিক দলে থাকলেও তাঁরা ইন্ডাস্ট্রির সূত্রে বন্ধু। এমন এক জায়গা থেকে এবার বিজেপির পার্নোর সঙ্গে মিমির একই ভিডিওতে আসা নিয়ে তুমুল আলোচনা টলিপাড়ায়।
এক ভিডিওতে পার্নো -মিমি!
জানা গিয়েছে , গোয়ায় পার্নো মিত্রর সঙ্গে গিয়েছেন মিমি চক্রবর্তী। প্রসঙ্গত, এর আগে নুসরতের সঙ্গে মিমিকে বহু জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। তবে এবার তিনি তাঁর 'বনুয়া' নুসরতের সঙ্গে নয়, বিজেপির নেত্রী পার্নোর সঙ্গে বেড়াতে গিয়েছেন। আর গোয়ায় গিয়ে দুজনে যশরাজ মুখাটের একটি ভাইরাল গানের সঙ্গে নাচ করেছেন। সেই ভিডিও ঘিরেই জল্পনা।

কোন কোন জল্পনা উঠছে?
দুই শিবিরের দুই দলীয় নেত্রীর একযোগে ভিডিও ঘিরে দলবদলের জল্পনা সবচেয়ে আগে উঠছে। টলিপাড়ায় অনেকেরই প্রশ্ন , তাহলে কি এবার মিমিও দলবদলের পথে? তাঁর ও নুসরতের 'বন্ধু' যশ বিজেপিতে যোগ দিতে এই জল্পনা আরও বড়ছে। এদিকে , পার্নোকে নিয়েও রয়েছে জল্পনা। একাধিক মহল বলছে , বিজেপির বহু মিটিং মিছিলে সেভাবে পার্নোকে দেখা যায়নি এযাবৎকালে। দিল্লিতে রাজকীয়ভাবে বিজেপিতে তিনি যোগ দিলেও সেভাবে পার্নোকে বিজেপির বড় কর্মসূচিতে দেখা যায়নি। প্রশ্ন উঠছে, তাহলে কি পার্নো ঝুঁকছেন মিমিদের দিকে? কার্ণ সূত্রের খবর মিমির সঙ্গে পার্নোর ঘনিষ্ঠতা বেশ বাড়ছে। এই সমস্ত প্রশ্নের মাঝেই উঠছে আরও এক জল্পনা।

নুসরত, মিমি ও জল্পনা
নুসরতের সঙ্গে মিমির সম্পর্কের গভীরতা অনেকেরই জানা। তবে ইদানিং দুই তারকার মধ্যে সম্পর্ক কতটা গভীরে তা নিয়ে কয়েকটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা চরমে। সেই সমস্ত পোস্টে দুই তারকা 'বন্ধুত্ব', 'সততা' নিয়ে একাধিক বক্তব্য রেখেছেন। তারপর থেকে নুসরতের সঙ্গে মিমির ঘনিষ্ঠতা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। তবে দুই অভিনেত্রী যে ওই পোস্টগুলি একে অপরের বিরুদ্ধেই রেখেছেন এমন কথা কোথাও বলেননি। এমনকি বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখই খোলেননি। সেই জায়গা এথেকে জল্পনা থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications