নন্দীগ্রামে মমতার আঘাত নিয়ে তৃণমূল কোন 'প্রমাণ' পেশ করল, প্রশ্ন উঠল ব্রিগেডে মোদীর 'স্কুটি' মন্তব্যের প্রসঙ্গ
পার্থ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আঘাতকে ছোট করে দেখানো হচ্ছে।
পার্থ চট্টোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন , মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আঘাতকে ছোট করে দেখানো হচ্ছে। বহু মিডিয়ায় বিমে মমতার গাড়ির ধাক্কা লাগার যে তত্ত্ব দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ ভুল তথ্য বলে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায় থেকে সৌগত রায়রা। তৃণমূল মমতার আঘাত ইস্যুতে নিজের 'ষড়যন্ত্র' এর যুক্তির নেপথ্যে এদিন একের পর এক বক্তব্য রাখে।

ছবি প্রকাশ করবে তৃণমূল
এদিন সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নন্দীগ্রামে কী ঘটেছে তা নিয়ে ছবি প্রকাশ করে সমস্ত প্রমাণ দিয়ে দেবে ঘাসফুল শিবির।

গাড়িতে নেই আঘাতের চিহ্ন!
এজিন সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায় বলেন, যদি বিমে লেগেই গাড়ির দরজা ধাক্কা লেগে বন্ধ হত, তাহলে গাড়ির দরজার বাইরের দিকে বিমের ধাক্কার চিহ্ন থাকত। তা দেখা যাচ্ছে না। গাড়িটি বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখে নেওয়ার কথাও বলা হয়। আর এই মর্মে তৃণমূলের প্রশ্ন, তাহলে বিম-তত্ত্ব উঠছে কীভাবে? প্রসঙ্গত, এর আগে শুভেন্দুর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারী বিমে ধাক্কা লাগার প্রসঙ্গটি তোলেন। এমন দাবি করেন বহু প্রত্যক্ষদর্শীও।

সৌগত রায়ের প্রশ্ন
এদিকে আজ সৌগত রায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত লেগেছে ১০ মার্চ। এর আগে দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁদের মন্তব্য তুলে ধরে সৌগতবাবুর প্রশ্ন, ওই বিজেপি নেতারা বলেছিলেন ১০ মার্চের পর কিছু হবে। তারপরই মমতার এমন ঘটনা ঘটল।

মোদীর 'স্কুটি' মন্তব্য
এছাড়াও সৌগত রায় এদিন সন্দেহ প্রকাশ করেন, যে ব্রিগেডের সভায় মোদী বলেছিলেন, নন্দীগ্রামে মমতার স্কুটি উল্টে যাবে। তারপরই ১০ মার্চ নন্দীগ্রামেই মমতা আহত হওয়ার ঘটনায় সৌগত রায় হতবাক।












Click it and Unblock the Notifications