সভায় নাম নিয়ে আপত্তি! স্বামী সৌমিত্রকে নিয়ে 'বড়' সিদ্ধান্ত নিয়েই ফেললেন সুজাতা
দিন কয়েক আগে তারাপীঠে শুদ্ধিকরণ যজ্ঞ করেছিলেন স্বামীর জন্য। এবার নিজের নাম থেকে স্বামীর পদবি সরানোর কথা জানালেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-র (soumitra khan) স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ (sujata mondal khan)।
দিন কয়েক আগে তারাপীঠে শুদ্ধিকরণ যজ্ঞ করেছিলেন স্বামীর জন্য। এবার নিজের নাম থেকে স্বামীর পদবি সরানোর কথা জানালেন বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-র (soumitra khan) স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ (sujata mondal khan)। দক্ষিণ ২৪ পরগনার এক জনসভায় তিনি একথা ঘোষণা করেছেন।

সভায় নাম নিয়ে আপত্তি
প্রতিদিনই নিয়ম করে তৃণমূলের হয়ে সভা করছেন সুজাতা মণ্ডল খাঁ। বলা যেতে পারে গ্রামে-গঞ্জে তৃণমূলের স্টার বক্তা তিনি। সভায় বক্তা হিসেবে তাঁর নাম ঘোষণা করেন তৃণমূলের নেতারা। সেখানে সুজাতা খাঁ বলা হয়েছিল। তবে নিজের বক্তব্যে তিনি বলেছেন, দাদারা বলছেন, সুজাতা খাঁ, সুজাতা খাঁ। তিনি বলেন, এই নাম তিনি নস্যাৎ করছেন। তৃণমূল নেত্রী বলেন, তিনি সুজাতা খাঁ নন, তিনি সুজাতা মণ্ডল। সঙ্গে সঙ্গে হাতে তালি দেয় সমবেত জনতা। তিনি বলেন, বাবা বা স্বামীর পরিচয় মেয়েদের পরিচয় নয়।

সৌমিত্র বারণ করেছিলেন পদবি ব্যবহার করতে
২০২০-র ২০ ডিসেম্বর রাজ্যে শেষ সভা করেছিলেন অমিত শাহ। তার একদিনের মধ্যেই বিজেপি শিবিরে আঘাত হানে তৃণমূল। যোগ দেওয়ায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁকে। যে ঘটনাকে কটাক্ষ করে সৌমিত্র বলেছিলেন, তৃণমূল কয়লা চুরি করে, গরু চুরি করে, মেধা চুরি করে, কিন্তু ঘরের লক্ষ্মী চুরি করে সেটা তিনি ভাবতেও পারেননি। কেননা স্ত্রী সুজাতা তাঁর কাছে ছিলেন মা লক্ষ্মীর মতো। তিনি বলেছিলেন বিজেপি পরিবার কেন্দ্রিক দল নয়। একসঙ্গে পরিবারের দুজন জায়গা পায় না। তবে সুজাতা যদি বলতেন, তিনি সাংসদ পদে ইস্তফা দিতেন। তিনি আরও বলেছিলেন খাঁ পদবি যেন তিনি (সুজাতা ব্যবহার না করেন। কারণ খাঁ তার বংশ পরিচয়।

দলবদল করলেই ডিভোর্স হয়ে যায় না
ডিসেম্বরেই সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতাকে ডিভোর্সের চিঠি পাঠিয়েছিলেন। যা নিয়ে সুজাতা অবশ্য বিস্ফোরক উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি ডিভোর্স দিচ্ছেন না। প্রশ্ন তুলে তিনি বেলেছিলেন, কে বলতে পারে, আগামী দিনে সৌমিত্রও তৃণমূলে যোগ দেবেন না। চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন, গত ১০ বছরে জীবনে অনেক চড়াই-উতরাই এসেছে। দুজনেই তা কাটিয়ে উঠেছিলেন। ফলে বিবাহ বিচ্ছেদের চিঠি তাঁকে অবাক করেছে।

স্বামীর জন্য শুদ্ধিকরণ যজ্ঞ
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তারাপীঠে পুজো দিয়ে অন্যতম পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন। সঙ্গে ছিলেন সৌমিত্র খাঁও। যার পরেই সুজাতা যান তারাপীঠের মন্দিরে। সেখানে তিনি শুদ্ধিকরণ যজ্ঞ করেন। বলেন, বিজেপি সঙ্গে নিজের স্বামীরও শুদ্ধিকরণ প্রয়োজন। কারণ, তাঁর অভিযোগ, নাড্ডা, চাড্ডা, গাড্ডারা এসে তারাপীঠকে অপবিত্র করে গিয়েছেন। তারাপীঠের শুদ্ধিকরণের পাশাপাশি তিনি স্বামীর শুদ্ধিকরণ করেছেন বলে জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications