তৃণমূলের ভাবমূর্তিতে আঘাত করছেন এক বিশেষ শ্রেণির নেতা-কর্মীরা, সৌগত রায়ের তির্যক মন্তব্যে বিতর্ক
সব ধরনের মানুষকেই দলে স্থান দিয়েছেন তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। নির্বাচনের মুখে প্রায় সবাই প্রচারে অংশ নিচ্ছেন। কিন্তু এঁদের মধ্যে একশ্রেণির মানুষকে নিয়ে আপত্তি তুললেন দ
সব ধরনের মানুষকেই দলে স্থান দিয়েছেন তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। নির্বাচনের মুখে প্রায় সবাই প্রচারে অংশ নিচ্ছেন। কিন্তু এঁদের মধ্যে একশ্রেণির মানুষকে নিয়ে আপত্তি তুললেন দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (sougata)। তবে সৌগত রায়ের মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে এই মন্তব্য নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অদিতি মুন্সির প্রচার সভায় নেতা-মন্ত্রীরা
তৃণমূলের তরফে রাজারহাট-গোপালপুরে প্রার্থী করা হয়েছে অদিতি মুন্সিকে। অন্যসব কেন্দ্রের মতো সেখানেও চলছে দিনভর প্রচার, প্রচার সভা। হাজির থাকছেন, রাজ্যের মন্ত্রী থেকে বিধায়ক, সাংসদ সবাই। বাগুইআটিতে সেই সভাতেই হাজির হয়েছিলেন সৌগত রায়। অদিতি মুন্সি বলেছেন, তাঁকে সাধারণ মানুষের ঘরের মেয়ে হিসেবে প্রচারে তুলে ধরা হোক।

সবাইকে একসঙ্গে কাজ করার ডাক
২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল এই কেন্দ্র থেকে পিছিয়ে ছিল। সৌগত রায় বলেছেন, এগিয়ে যেতে গেলে সব নেতা-কর্মীদের এগিয়ে এসে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূলের অন্দরমহল সূত্রের খবর, এই কেন্দ্রে একশ্রেণির নেতা-কর্মী দলীয় প্রচারে অংশ নিচ্ছেন না। যা কানে গিয়েছে সৌগত রায়ের। এনিয়ে সৌগত রায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাঙা পা নিয়ে সভায় হাজির থাকতে পারেন, তাহলে নেতা-কর্মীদের প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে। তিনি বলেছেন, একাধিক সযেতে হবে। মানুষের অভিযোগ শোনার পাশাপাশি, তৃণমূল সরকার মানুষের স্বার্থে কী কাজ করেছে তা সেইসব মানুষের সামনে তুলে ধরতে হবে। তৃণমূল সরকারের ভবিষ্যত পরিকল্পনার কথাও সাধারণ মানুষকে জানাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সৌগত রায়ের বিতর্কিত মন্তব্য
প্রচার সভায় দলের নেতা-কর্মীদের ভাবমূর্তি নিয়ে কার্যত প্রশ্ন তোলেন সৌগত রায়। শুধু প্রশ্ন তোলাই নয়, সাবধানবাণীও দেন তিনি। প্রকাশিত খবর অনুযায়ী তিনি বলেছেন, সন্ধের পরে যাঁদের পা টলমল করে, তাঁদের ভোটের কাজে নয়। পাশাপাশি তিনি এলাকায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকেও ইঙ্গিত করেছেন।

বিজেপিকে নিয়ে সতর্কবাণী
এইসভায় বিজেপিকে নিয়ে সতর্কবাণী দেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তিনি বিজেপি কর্মীদের প্ররোচনায় পা না দিতে সাধারণ কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেছেন, বিজেপি নানা অনৈতক পথে জিততে চায়। সেই জায়গায় সরকারের সাফল্যের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরতে হবে দলের কর্মীদের।












Click it and Unblock the Notifications