Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি জিতলে 'জার্সি' খুলে ফেলবেন তিনি! রাজীবকে নিয়ে তৃণমূলের কোন চিন্তা, বললেন প্রসূন

কিছুদিন আগেও তিনি ছিলেন বেসুরো। অনেকেই ধরে নিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়দের সঙ্গেই তিনি দলবদল করতে চলেছেন। শেষ পর্যন্ত তা হয়নি। এবার দলবদল করে বিজেপিতে (bjp) যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে (rajib banerjee) চ্যালেঞ্জ জ

কিছুদিন আগেও তিনি ছিলেন বেসুরো। অনেকেই ধরে নিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়দের সঙ্গেই তিনি দলবদল করতে চলেছেন। শেষ পর্যন্ত তা হয়নি। এবার দলবদল করে বিজেপিতে (bjp) যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে (rajib banerjee) চ্যালেঞ্জ জানালেন হাওড়ার তৃণমূল (trinamool congress) সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (prasun banerjee)।

রাজীব জিতলে 'জার্সি' খুলবেন তিনি

রাজীব জিতলে 'জার্সি' খুলবেন তিনি

প্রাক্তন সতীর্থ বর্তমানে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়লেন হাওড়ার তৃণমূল সাংসদ তথা জাতীয় ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারিয়ে দেখাক। তিনি জার্সি মানে সংসদের জার্সি গা থেকে খুলে ফেলে দেবেন।

জেড ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে কটাক্ষ

জেড ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে কটাক্ষ

রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শনিবার রাতে। রবিবার ডুমুরজলায় সভা করেন তিনি। সভা থেকে ফেরার পথে হাওড়ার বাঁকড়া-সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপরে তৃণমূল হাওলা চালায় বলে অভিযোগ। এরপর রাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। সোমবার সকালেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে যান সিআরপিএফ জওয়ানরা। এই নিরাপত্তা নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জেড ক্যাটেগরির নিরাপত্তায় অনেক খরচ। এই খরচ বিজেপি করছে না, সাধারণ মানুষের করের টাকা তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কটাক্ষ করে তিনি বলেন, সত্যিকারের জননেতা হলে নিরাপত্তার প্রয়োজন হয় না। সাধারণ মানুষই তাঁর পাশে থাকবে, তাঁকে ভালোবাসবে।

ডোমজুড়ের মানুষ রাজীবকে মানবেন না

ডোমজুড়ের মানুষ রাজীবকে মানবেন না

রাজীব বন্দ্যোপাধ্যায়কে একসময়ের সহযোদ্ধা বলে উল্লেখ করে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ঘোরায় তাঁর ভালো লেগেছে। কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে কি সম্মান দিয়েছেন, প্রশ্ন করেছেন প্রসূন। পাশাপাশি তিনি বলেছেন, তৃণমূলের জার্সি পরে মন্ত্রী হয়ে বিপদের দিনে দিদিকে ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি তাঁর( রাজীব)। প্রসূন দাবি করেন, ডোমজুড়ের মানুষ এই রাজীবকে মানবেন না। কেননা ওই কেন্দ্রের মানুষ বন্দ্যোপাধ্যায়কে ভালো বাসেন।

রাজীবকে নিয়ে চিন্তা করছে না তৃণমূল

রাজীবকে নিয়ে চিন্তা করছে না তৃণমূল

বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে বটগাছের ঝরা পাতা বলে কটাক্ষ করেছিলেন। তার পাল্টা জবাবে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁকে যদি তৃণমূল সমুদ্রের একঘটি জল কিংবা বটগাছের ঝরা পাতা বলে মনে করে, তাহলে তাঁকে নিয়ে এত চিন্তা কেন? এব্যাপারে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁরা কোনও চিন্তা করছেন না। তিনি আরও বলেন, দলের কেউ রাজীব বন্দ্যোপাধ্যায়কে মেরে হাত গন্ধ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর আদর্শকে সঙ্গে করেই তাঁরা লড়াইয়ে জয়ী হবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন হাওড়ার তৃণমূল সাংসদ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+