বুধেও তৃণমূলে ভাঙন অব্যাহত, আজ দল ছাড়লেন যাঁরা

বুধেও তৃণমূলে ভাঙন অব্যাহত, আজ দল ছাড়লেন যাঁরা

বুধবারেও তৃণমূল (trinamool congress) ছেড়ে বিজেপিতে যোগদান অব্যাহাত। এদিন দলবদলকারীদের তালিকা রাজ্যের মন্ত্রী থেকে বর্ষীয়ান বিধায়ক, ছিলেন অনেকেই। এদিন বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্তও। বিজেপির হেস্টিংস পার্টি অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh) এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের (rajib banerjee) উপস্থিতিতে এই দলবদল পর্ব চলে।

 মন্ত্রী বিজেপিতে

মন্ত্রী বিজেপিতে

এদিন বিজেপির হেস্টিংস পার্টি অফিসে গিয়ে যাঁরা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন তপনের বিধায়ক বাচ্চু হাঁসদা। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রীও বটে। অন্যদিকে বাচ্চু হাঁসদাকে দলে রাখতে মরিয়া তৃণমূল এদিন অর্পিতা ঘোষকে তাঁর বাড়িতে পাঠিয়েছিল। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।

 বিধায়ক বিজেপিতে

বিধায়ক বিজেপিতে

এছাড়াও বিজেপিতে যোগ দিয়েছেন, নদিয়ার তেহট্টের ২০১৬-তে বিধায়ক গৌরীশঙ্কর দত্ত। ২০১৯ পর্যন্ত সাত বছর তিনি নদিয়া জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় নেই তিনি। প্রার্থী তালিকায় বাদ কেউ পড়তেই পারেন, কিন্তু তাঁকে জানানো হয়নি বলেও অভিযোগ করেছেন এই নেতা। তিনি বলেছেন, যে দলটা ২০ বছর ধরে করলেন, তারা তাঁকে অসম্মান করল। দলনেত্রী তাঁদের যা পরিস্থিতি তৈরি করেছেন, বাংলার মানুষও দলনেত্রীকে সেই অবস্থায় ফেলবেন বলে মন্তব্য করেছেন গৌরীশঙ্কর দত্ত।

বিজেপিতে প্রাক্তন মেয়র পারিষদ

বিজেপিতে প্রাক্তন মেয়র পারিষদ

এদিন বিজেপিতে যোগ দিয়েছেন, হাওড়া পুরসভায় তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ নাসরিন খাতুন। তাঁর স্বামী এলাকার তৃণমূল নেতা মাসুদ আলম খান।

পানিহাটি পুরসভার ৩ কাউন্সিলর বিজেপিতে

পানিহাটি পুরসভার ৩ কাউন্সিলর বিজেপিতে

পানিহাটির তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে এদিন দল ছাড়ার কথা জানিয়েছেন সেখানকার প্রাক্তন তিন কাউন্সিলর। ৯, ৪, ৩১ নম্বর ওয়ার্ডের এই প্রাক্তন তিন কাউন্সিলর হলেন কৌশিক চট্টোপাধ্যায়, বিউটি অধিকারী এবং পার্থ ঘোষ। নির্মল ঘোষের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ এনেছেন তাঁরা। অন্যদিকে তৃণমূলের দাবি ভোটের আগে বদনাম করে অন্য দলে যেতে এই অভিযোগ এনেছেন দলবদলকারীরা।

 অভিনেতার যোগদান বিজেপিতে

অভিনেতার যোগদান বিজেপিতে

এদিন বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। বনি সেনগুপ্তের প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্তও কৌশানীর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন বনির সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী রাজশ্রী রাজবংশী। তবে এদিন বনি সেনগুপ্তের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কৌশানী কিংবা সেনগুপ্ত পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+