একুশের ভোটের আগে পিকের ক্ষুরধার স্ট্র্যাটেজিতে স্লোগান-প্রচারে মমতা শিবির! ফোকাসে কোন মাধ্যম
একুশের ভোটের আগে পিকের ক্ষুরধার স্ট্র্যাটেজিতে স্লোগান-প্রচারে মমতা শিবির! ফোকাসে কোন মাধ্যম
বাংলা এই মুহূর্তে পেয়এছে ত্রিমুখী প্রচারের একাধিক ভিডিও। শনিবার থেকেই ভাইরাল বামেদের ব্রিগেডের 'টুম্পা' থেকে বিজেপির 'পিসি যাও'। অন্যদিকে, তৃণমূলের 'খেলা হবে' আগে থেকেই শিরোনাম কেড়েছে। এমত অবস্থায় শনিবার কর্পোরেট লুককে পাথেয় করে তৃণমূল ময়দানে নেমেছে 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান। যার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যজুড়ে পড়ছে পোস্টার।

রবিবার থেকেই তুঙ্গে প্রচার
ভোটের নির্ঘণ্ট ঘোষণা সম্ভবত এখন সময়ের অপেক্ষা। এমন একটা সময় ভোটের বাজারে তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে তাদের নয়া স্লোগান। জানা গিয়েছে, দলের সমস্ত স্তরের পদাধিকারীদের চিঠি দিয়ে দলের জেনারেল সেক্রেটারি সুব্রত বক্সি দ্রুত এই স্লোগান প্রচারের জন্য নির্দেশ দিয়েছেন। তারপর থেকেই এদিন সকাল থেকেই বাংলার বিভিন্ন কোণে তৃণমূলের স্লোগান ধরে পোস্টার পড়তে শুরু করেছে।

বিজেপি বনাম তৃণমূল সংঘাত শুরুস , কী বলছে বামেরা?
এদিকে, বিজেপির তরফে এমন এক স্লোগানকে কটাক্ষ করে পাল্টা একটি টুইট করেন বিজেপির অনুপম হাজরা। তিনি লেখেন, 'বাংলা নিজের ছেলেকেই মুখ্যমন্ত্রী চায়।' এরপরই সেখানে লেখা থাকে 'কারণ মেয়েদের সম্মান শ্বশুর বাড়িতে', যদিও পরে সেই টুইট খুঁজে পাওয়া যায়নি তাঁর প্রোফাইলে। এদিকে, বামেদের প্রশ্ন, এমন স্লোগানের মানে কী ? বাংলার বুকে মেয়েরাও যেমন, তেমন ছেলেরাও। ফলে স্লোগান সংঘাত সেই জায়গা থেকে পারদ চড়িয়েছে। এদিকে, বিরোধিতার সঙ্গে সঙ্গেই পিকের স্ট্র্যটেজি অনুযায়ী বাংলার আবেগকে ছোঁয়া এই স্লোগান আরও ভাইরাল হতে শুরু করেছে। স্লোগান উঠে আসছে আলোচনায়। আর তার জেরেই প্রচার পাচ্ছে এই নয়া স্লোগান।

তৃণমূলের টার্গেটে ডিজিটাল চমক!
মূলত, পোস্টার ব্যানারের যুগ থেকে এগিয়ে এসে রাজ্যরাজনীতিতে জায়গা করে নিচ্ছে ডিজিটাল মাধ্যম। তাই পিকের স্ট্র্যাটেজি অনুযায়ী, ডিজিটাল মাধ্যমে এই স্লোগানের প্রচার বাড়ানোর পথে তৃণমূল। এমনই তথ্য উঠতে শুরু করেছে। গতকালের পর থেকে এই স্লোগানে রীতিমত ট্রেন্ড করেছে টুইটারে। আর সেই জায়গা থেকেই কার্যত নীলবাড়ি দখলে রাখার চেষ্টায় জান লড়িয়ে দিচ্ছে তৃণমূল শিবির।

বাঙালি বনাম বহিরাগত, এই স্লোগান কেন ফ্যাক্টর হতে পারে?
প্রসঙ্গত, 'বাংলার ঘরের মেয়ে' শব্দ নিবন্ধ রীতিমতো আবেগের একটি সুর। সেই জায়গা থেকে বহিরাগত বনাম বাংলার আবেগের যে প্রসঙ্গ তৃণমূল তুলে বক্তব্য রাখছে, তাতে খানিকটা উস্কানি দিতে শুরু করেছে এই স্লোগান। তারওপর মহিলা ভোটারদের দৃষ্টি আকর্ষণও এই স্লোগানের অন্যতম দিক। আর সেই দিক থেকেও পিকে কার্যত নিজের লক্ষ্যে পয়েন্ট টু পয়েন্ট টার্গেট শানিয়েছেন, এই একটি স্লোগানের হাত ধরে। যা নিয়ে আজ থেকে জোরদার প্রচারে দিদির শিবির।












Click it and Unblock the Notifications