টিকিট না পেয়েই পদ্মমুখী, মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ তৃণমূলের কোর কমিটির সদস্যের

বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের কোর কমিটির সদস্য দীনেশ বাজাজ৷ আজ সন্ধ্যায় মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন তিনি৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগদানের বিষয়টি স্পষ্ট করেন৷ দীনেশ বাজাজ ছাড়াও আজ মুকুল রায়ের সঙ্গে দেখা করেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দার৷ যদিও বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা সেই নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তিনি৷

'বিজেপিতে যোগ দিলাম'

'বিজেপিতে যোগ দিলাম'

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'অনেকেই তাঁদের দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন৷ তাই পরামর্শ নিতে মুকুলদার কাছে এসেছিলাম৷ আজ বিকেলেই ইস্তফা দিয়েছি৷ বিজেপিতে যোগ দিলাম৷ আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়টা পরে মুকুলদা জানিয়ে দেবেন৷'

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

কিন্তু কেন এই সিদ্ধান্ত?

কিন্তু কেন এই সিদ্ধান্ত? তৃণমূলের বহিরাগত তত্ত্বকেই দায়ি করছেন প্রাক্তন বিধায়ক৷ বললেন, 'বহিরাগত বলে হিন্দিভাষীদের অপমান করা হচ্ছিল৷ মোদী বহিরাগত হলে আমরা কী? আমার জন্ম এখানে৷ তারপরেও যদি বহিরাগত শুনতে হয় এর চেয়ে খারাপ কিছু হতে পারে না৷'

টিকিট পাননি বলে ক্ষোভ নেই?

টিকিট পাননি বলে ক্ষোভ নেই?

তাহলে টিকিট পাননি বলে ক্ষোভ নেই? দীনেশ বাজাজের সাফ কথা, 'টিকিট তো আগেও পাইনি৷ ২০১১, ২০১৬ সালেও আমাকে টিকিট দেয়নি ৷ কই তখন তো দল ছাড়িনি৷' কে এই দীনেশ বাজাজ? তৃণমূলের কোর কমিটির সদস্য হওয়ার পাশাপাশি দলের মুখপাত্র দীনেশ। পশ্চিমবঙ্গ হিন্দি অ্যাকাডেমির সহ-সভাপতি পদেও ছিলেন তিনি। ২০০৬ সালে জোড়াসাঁকো বিধানসভা আসন থেকে জয়লাভ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+