দল বললে তিনিই লড়বেন নন্দীগ্রামে! মমতাকে হারাতে 'যোগ্যতমা'র নাম বললেন শুভেন্দু অধিকারী

দল বললে তিনিই লড়বেন নন্দীগ্রামে! মমতাকে হারাতে 'যোগ্যতমা'র নাম বললেন শুভেন্দু অধিকারী

মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন, তা তিনি নন্দীগ্রামের সভা থেকেই ঘোষণা করে দিয়েছেন। কিন্তু বিরোধী প্রার্থী কে, তিনি কি শুভেন্দু অধিকারী না অন্য কেউ, তা নিয়েই জল্পনা তুঙ্গে। তবে এব্যাপারে এদিন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)বলেন, দল (bjp) বললে তিনি নন্দীগ্রাম (nandigram) থেকে প্রার্থী হবেন।

দুই শিবিরে দুই-রকম খবর

দুই শিবিরে দুই-রকম খবর

একদিকে বিজেপির তরফে কার্যত প্রচার করা হচ্ছে শেষ পর্যন্ত নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে সুব্রত বক্সি পরে সুব্রত মুখোপাধ্যায়কে দিয়ে তৃণমূল নন্দীগ্রামে তৃণমূলের জমি জরিপের চেষ্টা চালাচ্ছে। শুভেন্দু অধিকারী তো ৫০ হাজারের বেশি ভোটে মমতাকে হারাতে রাজনীতি ছাড়ার পণ করেছেন। অন্যদিকে তৃণমূলের তরফে কার্যত প্রচার করা হচ্ছে মমতার ঘোষণার পরেই ভয় পেয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এরপর বলতে পারেন, প্রার্থী না হয়ে সারা বাংলায় প্রচার করুন।

 প্রকাশিত সংবাদের প্রতিবাদ শুভেন্দুর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ শুভেন্দুর

এদিন পুরুলিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেন। কোনও কোনও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে গিয়ে বলেছেন, ভাই দিব্যেন্দু অধিকারীকে যেন নন্দীগ্রাম থেকে প্রার্থী করা হয়। এদিন সেই ব্যাপারে বলতে গিয়ে শুভেন্দু বলেন, যে যা পারে গল্প লিখছে। তবে কোনও কোনও সূত্রে খবর, মঙ্গলবার দিল্লিতে শুভেন্দু অধিকারী অমিত শাহকে যেটা বলেছিলেন, তা হল নন্দীগ্রামের প্রার্থী তালিকায় চমক দিতে। তবে তিনি দিব্যেন্দু অধিকারীর নাম বলেননি।

রাধারানি আড়ির নাম আনলেন শুভেন্দু

রাধারানি আড়ির নাম আনলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী এদিন বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে কোনও বিখ্যাত প্রার্থীর দরকার নেই। নির্যাতিতা রাধারানি আড়িই যথেষ্ট। এর আগে নন্দীগ্রামে গিয়ে বারবার শুভেন্দু অধিকারী বলেছেন, গত কয়েকবছরে নন্দীগ্রামে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৫-র ২১ ডিসেম্বর শেষবার গিয়েছিলেন মমতা। সেখান থেকে শুভেন্দু অধিকারীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন। এদিন রাধারানি আড়ির নাম করে শুভেন্দু অধিকারী বোঝাতে চাইলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে নন্দীগ্রামের ভূমিপুত্রই যথেষ্ট। কেননা সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রামের ভূমিপুত্র নন, মমতা বন্দ্যোপাধ্যায়ও নন। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন, প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছিলেন বাংলার ভূমিপুত্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন।

কে রাধারানি আড়ি

কে রাধারানি আড়ি

২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলেনর সময় যেসব ঘটনা তোলপাড় ফেলেছিল তার মধ্যে রাধারানি আড়ির ওপরে নির্যাতনের ঘটনাও অন্যতম। জননী ইটভাঁটায় এই মহিলার ওপরে নির্যাতনের অভিযোগ উঠেছিল। তাঁকে দিয়েই শুভেন্দু অধিকারী ভাঙাবেড়ার শহিদ মিনারের উদ্বোধন করিয়েছিলেন। তাঁকে তিন মাস কাঁথির নার্সিংহোমে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে থেকে ফেরার পর ২০০৮-এর পঞ্চায়েত ভোটের আগে তাঁর ওপর ফের হামলা করা হয়েছিল বলে অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+