শিশির অধিকারীকে নিয়ে জল্পনার অবসান, কবে বিজেপিতে যোগ স্পষ্ট করলেন শুভেন্দু
শিশির অধিকারীকে নিয়ে জল্পনার অবসান, কবে বিজেপিতে যোগ স্পষ্ট করলেন শুভেন্দু
কাঁথির (contai) তৃণমূল (trinamool congress) সাংসদ শিশির অধিকারীকে (sisir adhikari) নিয়ে যাবতীয় জল্পনার অবসান। কবে তিনি বিজেপিতে যোগদান করবেন, তা এদিন চণ্ডীপুরের সভা থেকে স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী (suvendu Adhikari)। প্রসঙ্গত এর আগে শিশির অধিকারী বলেছিলেন ছেলের সমর্থনে মোদীর সভায় যেতে তাঁর আপত্তি নেই। তবে সবটাই নির্ভর করছে ছেলের অনুমতির ওপরে।

লকেট চট্টোপাধ্যায় গিয়েছিলেন আমন্ত্রণ জানাতে
বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় কাঁথির শান্তিকুঞ্জে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাঁথির সভায় শিশির অধিকারীকে আমন্ত্রণ জানাতে। সেখানে গিয়ে লকেট চট্টোপাধ্যায় দুপুরের খাবার খান। শুভেন্দু অধিকারীর মায়ের হাতে তৈরি করা পানও খেয়েছিলেন। তারপরেও শিশির অধিকারীর প্রধানমন্ত্রীর সভায় হাজির হওয়া নিয়ে ধোঁয়াশা ছিল।

শুভেন্দু বললেই হাজির হবেন
শিশির অধিকারী ঘনিষ্ঠমহলে বলেছিলেন, ডাকলে মোদীর সভায় যেতে কোনও আপত্তি নেই। তবে মেজ ছেলে শুভেন্দু বললেই তিনি মোদীর সভায় হাজির হবেন বলেও জানিয়েছিলেন। কেননা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সারা দেশের নজর সেই কেন্দ্রে। নন্দীগ্রামে মমতা কেন লড়াই করতে এসেছেন, তা নিয়ে শিশির অধিকারী বলেছিলেন, তিনি(মমতা) তো জাম্প করতে এসেছেন। কেননা ওঁর কেন্দ্র তো ভবানীপুর কিংবা টালিগঞ্জ। শুভেন্দু উৎখাত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বলে মন্তব্য করেছিলেন শিশির অধিকারী।

নিজের তৃণমূলে থাকা নিয়ে প্রশ্ন করেছিলেন
সংবাদ মাধ্যমের সামনে নিজের তৃণমূলে থাকা নিয়ে প্রশ্ন করেছিলেন বর্ষীয়ান শিশির অধিকারী। জেলা তৃণমূলের চেয়ারম্যান তিনি। পাশাপাশি কাঁথির তৃণমূলের সাংসদও তিনি। তিনি বলেছিলেন, যেদিন থেকে শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছে, সেই সময় থেকেই তাঁর (শিশির) অধিকারীর বাপ ঠাকুরদা তুলে গালাগালি করছে তৃণমূলের শীর্ষস্তরের নেতারা। পাশাপাশি তাঁদেরকে মিরজাফরও বলা হচ্ছে। যার উত্তর শুভেন্দু অধিকারী বিভিন্ন সভা থেকে দিয়েছেন। পাশাপাশি ভোগী বলেও কটাক্ষ করা হচ্ছে। এব্যাপারে শিশির অধিকারী বলেছিলেন, কার ভোগ করেছেন তা তাঁরা জানেন না। তবে মেদিনীপুরের লোকের জানে অধিকারী পরিবার ত্যাগী না ভোগী । শুভেন্দু অধিকারীর হয়ে সক্রিয়ভাবে প্রচারে নামবেন বলেও জানিয়েছিলেন।

২৪ মার্চ কাঁথিতে সভা মোদীর
২৪ মার্চ কাঁথিতে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর অনেক আগেই শুভেন্দু অধিকারী শিশির অধিকারীকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন। শিশির অধিকারী যে সেখানে উপস্থিত থাকবেন, তাও জানিয়ে দিলেন। এদিন শুভেন্দু অধিকারী চণ্ডীপুরে সভা করেন বিজেপির প্রার্থী পুলক গুড়িয়ার সমর্থনে। সেখানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা বনি।












Click it and Unblock the Notifications