ভোটের লড়াইয়ে তৃণমূল সুপ্রিমোকে বহিরাগত বলে আক্রমণ, মমতার নন্দীগ্রাম প্রীতির 'প্রমাণ' দিলেন শুভেন্দু

তৃণমূলের (trinamool congress) প্রার্থী তালিকা ঘোষণার পরে নন্দীগ্রামের (nandigram) মাটি থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) বহিরাগত বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। পয়লা এপ্রিল নন

তৃণমূলের (trinamool congress) প্রার্থী তালিকা ঘোষণার পরে নন্দীগ্রামের (nandigram) মাটি থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) বহিরাগত বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। পয়লা এপ্রিল নন্দীগ্রামের মানুষ বিচার করবেন বলে জানিয়েছেন তিনি।

ব্রিগেডের সমর্থনে নন্দীগ্রামে পদযাত্রা শুভেন্দুর

ব্রিগেডের সমর্থনে নন্দীগ্রামে পদযাত্রা শুভেন্দুর

এদিন বিকেলে নন্দীগ্রামে পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। রেয়াপাড়া থেকে শুরু হয়ে পড়পুল হয়ে ভীমবাজার হয়ে বিডিও অফিসের সামনে থেকে ঘুরে আবাস শিবমন্দিরে এসে পথ সভা করেন শুভেন্দু অধিকারী। আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, এটা তাঁর ভোটের প্রচার নয়। রবিবার প্রধানমন্ত্রী রনেদ্র মোদীর ব্রিগেডের সভায় যাওয়ার জন্য সাধারণ মানুষকে আমন্ত্রণ জানাতেই নন্দীগ্রামে কর্মসূচি।

ভবানীপুরে জনপ্রিয়তা হারিয়েছেন

ভবানীপুরে জনপ্রিয়তা হারিয়েছেন

এদিন পথ সভায় শুভেন্দু অধিকারী বলেন, ভবানীপুরে জনপ্রিয়তা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে তিনি ২০১৯-এ লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণের অন্তর্গত ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, নিজের বুথে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের কথা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে আক্রমণ

মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত বলে আক্রমণ

বহিরাগত শব্দ নিয়ে প্রথম আক্রমণ শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। কেননা বিজেপির তরফে বিভিন্ন রাজ্যের নেতারা অনেক আগে থেকেই জেলায় জেলায় গিয়ে প্রচার শুরু করেছিলেন। তৃণমূলের তরফে বলা হয়েছিল বহিরাগতরা রাজ্যে আসছেন। এবার সেই বহিরাগত শব্দটা তৃণমূলের দিকে ছুঁড়ে দিয়েছে বিজেপি। শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকায় অনেক জায়গাতেই স্থানীয়দের প্রার্থী করা হয়নি। যা নিয়ে তৃণমূলের অন্দরমহলেও বহিরাগত প্রার্থী নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এদিন শুভেন্দু অধিকারী সেই শব্দ প্রয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের ভোটার। তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দীগ্রাম থেকে।

চারজন সিআরপি দাঁড়ালেই পালাবে

চারজন সিআরপি দাঁড়ালেই পালাবে

এদিন শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে আবু সুফিয়ান-সহ তিন নেতা নয়জন করে পুলিশ দেওয়া হয়েছে, নিরাপত্তার কারণে। এই বিষয়টিকে কটাক্ষ করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোরপাধ্যায়ের সরকার দুর্গাপুজোর পাশাপাশি স্কুলে সরস্বতী পুজো (উলুবেড়িয়ায়) বন্ধ করে দিয়েছিল। পঞ্চায়েতেও তৃণমূলের নেতারা ভোট করাতে দেননি বলে অভিযোগ করে তিনি বলেন এবার চারজন করে সিআরপি দাঁড়ালেই সব পালিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+