ঘাসফুল কাটতে নয়, এসেছেন উপড়ে ফেলতে, বিস্ফোরক শুভেন্দু অধিকারী
আলিপুরদুয়ারের বাবুরঘাট ময়দানে সভা করলেন বিজেপি (bjp) নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) । সেই সভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhiskeh banerjee) নিশানা করে
আলিপুরদুয়ারের বাবুরঘাট ময়দানে সভা করলেন বিজেপি (bjp) নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari) । সেই সভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (abhiskeh banerjee) নিশানা করেন। তিনি বলেন, ঘাসফুল কাটতে নয়, উপড়ে ফেলতে এসেছেন। এদিন সভার পরেই পরিবর্তন যাত্রায় (poribortan yatra) যোগ দেন তিনি।

অভিষেক ও মমতাকে আক্রমণ
বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার আলিপুরদুয়ারে সভা করলেন শুভেন্দু অধিকারী। এদিন আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের একবার নিশানা করেন শুভেন্দু অধিকারী। তবে কোথাও তাঁদের নাম উল্লেখ করেননি। বলেছেন পিসি ও ভাইপো। প্রকাশিত খবর অনুযায়ী তিনি বলেছেন, আগামী নির্বাচনে বিজেপি সরকার তৈরি করবে এবং তোলাশ্রী এবং মিথ্যাশ্রী নামে দুটি প্রকল্প চালু করা হবে। একটি দেওয়া হবে পিসিকে অন্যটি ভাইপোকে।

চেনা লোক, শুধু জার্সি বদল
সভায় শুভেন্দু অধিকারী বলেন, তিনি শেষবার আলিপুরদুয়ারে এসেছিলেন ২০১২ সালে। তবে এবারে আসার ক্ষেত্রে তিনি বলেন, চেনা লোক, শুধু জার্সি বদল হয়েছে। তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের জন্য তৃণমূল কিছুই করেনি। সব জায়গাতেই কাটমানির অভিযোগ করেছেন বিজেপি নেতা। তিনি বলেন খেলা হবে, পদ্মফুলের মেলা হবে। পাশাপাশি তিনি আরও বলেন, ঘাস ফুল কাটতে নয়, উপড়ে ফেলতেই তিনি এসেছেন।

সড়কপথে বাগডোগরা থেকে আলিপুরদুয়ার
এদিন সকালে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়েছেন। বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সড়কপথে যান আলিপুরদুয়ারে। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে ঘিরে বিজেপি সমর্থকদের মধ্যে গুড়োগুড়ি পড়ে যায়। তিলক দিয়ে আর ফুলের মালায় তাঁকে বরণ করেন বিজেপি কর্মীরা। আলিপুরদুয়ার যাওয়ার পথে অনেক জায়গাতেই তাঁর কনভয় থামিয়ে স্বাগত জানানো হয়। হাসিমারা থেকে তাঁকে স্বাগত জানিয়ে কনভয়ে যোগ দেয় বিজেপি কর্মীদের বাইক মিছিল।

পরিবর্তন যাত্রায় শুভেন্দু অধিকারী
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে এসেও পরিবর্তন যাত্রা যোগ দেন শুভেন্দু অধিকারী। ১১ ফেব্রুয়ারি কোচবিহার যে যে পরিবর্তন যাত্রা সূচনা অমিত শাহ করেছিলেন, সেই পরিবর্তন যাত্রা এদিন কুমারগ্রাম বিধানসভার কামাখ্যাগুড়ি থেকে বাবুরহাটে পৌঁছয়। সভার পরে শুভেন্দু অধিকারী সেই পরিবর্তন যাত্রায় যোগ দেন। ফালাকাটা পর্যন্ত যান তিনি। এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু-সহ জেলার অন্য নেতারা। রাতে তিনি শিলিগুড়িতে ফিরে শক্তি কেন্দ্রে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করেন।












Click it and Unblock the Notifications