সুপ্রিম কোর্টের নির্দেশে মিলল রেহাই, ভোটের আগে স্বস্তিতে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ
নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে (bharati ghosh) গ্রেফতার করা যাবে না। এদিন এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (supreme court)। নিজের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা (arrest) স্থগিত এবং এফআইআর খারিজের আবেদন নিয়
নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতী ঘোষকে (bharati ghosh) গ্রেফতার করা যাবে না। এদিন এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (supreme court)। নিজের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা (arrest) স্থগিত এবং এফআইআর (fir) খারিজের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডেবরার বিজেপি (bjp) প্রার্থী ভারতী ঘোষ। এই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নিদেশ।

মিথ্যা মামলার অভিযোগ ভারতীর
প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের অভিযোগ, ২০১৯-এর ১৯ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। তাঁর আর অভিযোগ তাঁকে হয়রানি করতে এফআইআরগুলিকে গোপন রাখা হয়েছিল। তাঁর রাজনৈতিক জীবনে সংকট তৈরি করতে, যাতে তিনি আইন-আদালত নিয়ে ব্যস্ত থাকেন, তা করতেই এই ধরনের পদক্ষেপ বলে অভিযোগ করেছিলেন ভারতী ঘোষ।

লোকসভা ভোটের সময়েই তাঁর বিরুদ্ধে এফআইআর
২০১৯-এর লোকসভা নির্বাচনে ঘাটালে প্রার্থী ছিলেন ভারতী ঘোষ। ওই বছরের ১২ মে তাঁর বিরুদ্ধে কেশপুর থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। যদিও ভারতী ঘোষের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর এবং দলীয় কর্মীদের ওপরে হামলা চালিয়েছিল। সেই সময় সামনে থাকা রাজ্য পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তিনি অভিযোগ করেছেন, কেশপুরে এফআইআরটিও সরকার সঠিক সময়ে আপলোড না করায় তিনি এই মামলা সম্পর্কে জানতে পারেননি। পাশাপাশি এই সময়ে মধ্যে রাজ্যপুলিশের তরফেও তাঁকে কিছুই জানানো হয়নি। এই ভারতী ঘোষই একটা সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলে পরিচিত ছিলেন। মমনতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জঙ্গলমহলের মা বলেও সম্বোধন করেছিলেন।

সুপ্রিম কোর্টে আবেদন
ভারতী ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। আইনজীবী সমীর কুমার ভারতী ঘোষের হয়ে গ্রেফতারি পরোয়ানা স্থগিত এবং এফআইআর খারিজের আর্জি জানান সুপ্রিম কোর্টে। সোমবহার মামলাটি গ্রহণ করেছিল বিচারপতি ইউইউ ললিত এবং কেএম জোসেফের ডিভিশন বেঞ্চ। শুনানির দিন স্থির হয় মঙ্গলবার।

সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি ভারতীর
এদিন সকালে সুপ্রিম কোর্ট, নির্দেশে জানিয়ে দেয় ভারতী ঘোষকে এখনও গ্রেফতার করা যাবে না। বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবত থাকবে। প্রসঙ্গত এবার ভারতী ঘোষ পশ্চিম মেদিনীপুরের ডেবরা আসন থেকে বিজেপির প্রার্থী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী অপর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর।












Click it and Unblock the Notifications