দলবদলের জল্পনায় অবস্থান স্পষ্ট করলেন সোমেন পুত্র রোহন, অধীরকে দিলেন বার্তা
দলবদলের জল্পনায় অবস্থান স্পষ্ট করলেন সোমেন পুত্র রোহন, অধীরকে দিলেন বার্তা
শুভেন্দু অধিকারী (suvendu adhikari) গত সপ্তাহে চৌরঙ্গী আসনে বিজেপির (bjp) টিকিটে লড়াইয়ের অনুরোধ নিয়ে দেখা করার সময়ই সময় চেয়ে নিয়েছিলেন শিখা মিত্র (sikha mitra)। এদিন অবস্থান স্পষ্ট করল মিত্র পরিবার। সংবাদ মাধ্যমকে প্রয়াত সোমেন মিত্রের (somen mitra) পুত্র রোহন মিত্র (rohan mitra) জানিয়েছেন, তারা কংগ্রেস (congress) ছাড়ছেন না। আমন্ত্রণ পেলে কংগ্রেসের পাশাপাশি বামেদের হয়েও তাঁরা প্রচারে নামবেন বলে জানিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারী গিয়েছিলেন শিখা মিত্রের সঙ্গে দেখা করতে
আলাপ পরিচয় দীর্ঘদিনের। রাজনীতির জগতের মানুষজনের মধ্যে সেটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচনের মুখে গত রবিবার সন্ধেয় শুভেন্দু অধিকারী শিখা মিত্রের সঙ্গে দেখা করতে যাওয়ার পরেই জল্পনা চরমে ওঠে, তাহলে কি এবার দলবদল করতে চলেছেন শিখা মিত্র এবং পুত্র রোহন মিত্রও। কেননা সূত্রের খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী শিখা মিত্রকে বিজেপির তরফে চৌরঙ্গী আসনে লড়াইয়ের অনুরোধ জানিয়েছিলেন। অন্যদিকে শিখা মিত্র তাঁর কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়েছিলেন।

কংগ্রেসের প্রতি তোপ দেগেছিলেন শিখা-রোহন
সেই সময় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শিখা মিত্র। অভিযোগ করেছিলেন, কংগ্রেসে তাঁদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার মধ্যে থেকেই তাঁকে এবং তাঁর ছেলেকে বাঁচতে হবে। তিনি অনুযোগ করে বলেছিলেন, যাঁদেরকে একটা সময় সোমেন মিত্র লালন-পালন করেছিলেন, তাঁরাই পদ পেয়ে এখন খারাপ ব্যবহার করছেন। নির্দিষ্ট করে কারও নাম না বলেও, অধীর চৌধুরীর প্রতিই এই নিশানা ছিল বলেই মত রাজনৈতিক মহলের। তিনি বলেছিলেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। সেই সময় রোহন মিত্রও দলবদলের সম্ভাবনা খারিজ করে দেননি।

অবস্থান স্পষ্ট করলেন রোহন
যদিও একসপ্তাহের মধ্যেই অবস্থান স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রোহন মিত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, তাঁদের দলবদল নিয়ে যে জল্পনা চলছে, তা ঠিক নয়। কংগ্রেসেই আছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, কংগ্রেস কর্মীদের মধ্যে তাঁদের দল ছাড়ার কথায় বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তিনি বলেছেনয়, কেউ এসে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ করতেই পারে। তিনিও সুযোগ পেলে, তাঁদেরকে কংগ্রেসে আসতে বলবেন। সঙ্গে তিনি বলেন, বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে লড়াইটা কংগ্রেসে থেকেই করবেন।

অধীর চৌধুরীকে বার্তা
পাশাপাশি রোহন মিত্র সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, কংগ্রেসই হোক কিংবা বাম, মোর্চার প্রার্থীদের প্রচারে যেতে তাঁর আপত্তি নেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications