এবার কি বিজেপির পথে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির পরিবার, জল্পনা তুঙ্গে
নির্বাচনের আগে এবার কি দলবদলকারীদের তালিকায় উঠতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি সোমেন মিত্রের (somen mitra) ছেলে রোহন মিত্র (rohan mitra), সাম্প্রতিক পদক্ষেপে জল্পনা তীব্র হয়েছে। এক্ষেত্রে তিনি বিজেপি
নির্বাচনের আগে এবার কি দলবদলকারীদের তালিকায় উঠতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি সোমেন মিত্রের (somen mitra) ছেলে রোহন মিত্র (rohan mitra), সাম্প্রতিক পদক্ষেপে জল্পনা তীব্র হয়েছে। এক্ষেত্রে তিনি বিজেপিতে (bjp) যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

কলকাতায় কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন
সাম্প্রতিক সময়ে কলকাতায় কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রোহন মিত্র। তিনি প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদকও বটে। অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেসের স্বার্থের চিন্তা না করে কলকাতার আসন জোটসঙ্গীদের হাতে তুলে দিয়েছেন।

গত নভেম্বরেও ক্ষোভ প্রকাশ করেছিলেন রোহন
গত নভেম্বরেও অধীর চৌধুরীর ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রোহন। দলের কর্মী সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ করেছিলেন তিনি। টুইটার পোস্টে তিনি বলেছিলেন, দক্ষিণ কলকাতা লোকসভার অন্তর্গত বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটার তিনি। একইসঙ্গে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকষ তবু নিজের জেলার কর্মী সম্মেলনে ডাকা হয়নি তাঁকে। এব্যাপারে রোহন মিত্রের আক্রমণের লক্ষ্য ছিলেন অধীর চৌধুরী এবং তাঁর অনুগতদের বিরুদ্ধে। সেই সময়ই রোহন মিত্রকে ঘিরে দলবদলের জল্পনা হয়েছিল। সেই সময় তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। কেননা তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধাশীল হওয়ার কথা।

আগেও তোপ দেগেছিলেন অধীরের বিরুদ্ধে
এর আগেও অধীর চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগতে দেখা গিয়েছিল রোহন মিত্রকে। বাদুরিয়ার কংগ্রেস বিধায়ক কাজি আব্দুল রহিমের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে গত ৭ নভেম্বর পরপর তিনটি টুইট করেছিলে রোহন। তাঁর বক্তব্য ছিল লাগাতার অসম্মান করেই উত্তর ২৪ পরগনার একমাত্র কংগ্রেস বিধায়ককে দল ছাড়তে বাধ্য করা হয়েছে। পাল্টা অধীর শিবিরের অভিযোগ ছিল অনেকদিন ধরেই ওই বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

দলবদল করেছিলেন সোমেন মিত্র
বাম-শাসনের শেষের দিতে সোমেন মিত্র কংগ্রেস থেকে বেরিয়ে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস তৈরি করেছিলেন। পরে নিজের দলকে তৃণমূলের সঙ্গে মিশিয়ে দিয়ে ২০০৯ সালে লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। তাঁর স্ত্রী শিখা মিত্রও পরপর দুবার তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন। যদিও ২০১৪-র লোকসভা নির্বাচনের আগেই সোমেন মিত্র তৃণমূল ছাড়েই। এবং তাঁর স্ত্রী শিখা মিত্র বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। ২০১৮-তে অধীর চৌধুরীকে সরিয়ে সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছিল।












Click it and Unblock the Notifications