প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ, এদিনও জেলায় জেলায় তৃণমূল ছাড়লেন মন্ত্রী, প্রভাবশালীরা
শুক্রবার তৃণমূলের (trinamool congress) প্রার্থী তালিকা (candidate list) প্রকাশের পর থেকেই ক্ষোভ চড়েছে। জায়গায় জায়গায় তৃণমূল ছাড়ছেন মন্ত্রী থেকে প্রভাবশালী নেতা-সহ অনেকেই। এদিন যা চোখে পড়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ
শুক্রবার তৃণমূলের (trinamool congress) প্রার্থী তালিকা (candidate list) প্রকাশের পর থেকেই ক্ষোভ চড়েছে। জায়গায় জায়গায় তৃণমূল ছাড়ছেন মন্ত্রী থেকে প্রভাবশালী নেতা-সহ অনেকেই। এদিন যা চোখে পড়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই।

শিলিগুড়িতে দল ছেড়েছেন নান্টু পাল
এদিন শিলিগুড়িতে বড় কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার মধ্যে তাল কাটে নান্টু পালের পদত্যাগ। শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকায় শিলিগুড়ি থেকে স্থান দেওয়া হয় ওমপ্রকাশ মিশ্রকে। যা নিয়ে প্রতিবাদ করেছিলেন নান্টু পাল। এদিন তাঁকে নিয়ে বৈঠকেও বলেছিলেন অরূপ রায়। কিন্তু নান্টু পাল জানিয়ে দেন তিনি ও তাঁর স্ত্রী তৃণমূল ছাড়ছেন। নির্দল হিসেবে তিনি শিলিগুড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানিয়ে দেন তিনি।

অব্যাহতি চেয়েছেন মন্ত্রী রত্না ঘোষ কর
টিকিট পাননি চাকদহ কেন্দ্র থেকে। তৃণমূল জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে তাই রাজ্য নেত্রীর কাছে চিঠি দিয়ে পদ থেকে অব্যাহতি চেয়েছেন মন্ত্রী রত্না ঘোষ কর। দলের বিরুদ্ধে আগে মুখ না খোলার কথা জানিয়ে তিনি বলেছেন, প্রত্যেক মানুষের ন্যূনতম সম্মান আছে। প্রসঙ্গত উল্লেখ্য চাকদহ থেকে প্রার্থী করা হয়েছে শঙ্কর সিং-এর ছেলে শুভঙক্র সিংকে। আবার শঙ্কর সিংকেও প্রার্থী করা হয়েছে নদিয়ার অপর আসন থেকে। তিনি অভিযোগ করেছেন প্রশান্ত কিশোরের চিম, তাঁকে নিয়ে তথ্য বিকৃত করেছে। মন্ত্রীর চিঠিকে অনেকেই তৃণমূল ত্যাগের চিঠি বলেই ধরে নিচ্ছেন।

ইস্তফা গাইঘাটা বিধানসভা প্রচারকের
গাইঘাটা বিধানসভা বিধানসভা কেন্দ্রের প্রার্থীকে আক্রমণ করে দল ছাড়ার কথা জানিয়েছেন, গাইঘাটা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং সেই কেন্দ্রের প্রচারক ধ্যানেশ নারায়ণ গুহ। প্রসঙ্গত গাইঘাটা কেন্দ্রে নরোত্তম বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল। প্রণাম করতে যাওয়া নরোত্তম বিশ্বাসকে তাঁরই সামনে দুষ্কৃতী এবং সোনা পাচারকারী বলে আক্রমণ করেছেন ধ্যানেশ নারায়ণ গুহ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন গাইঘাটার তৃণমূল প্রার্থী।

তৃণমূল ত্যাগ করেছেন জেলা পরিষদ সদস্য সুভাষ রায়
এদিন তৃণমূল ত্যাগের কথা জানিয়েছেন জেলা পরিষদ সদস্য সুভাষ রায়ও। তাঁর রাগ বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী আলোরানি সরকারকে নিয়ে।












Click it and Unblock the Notifications