মোদীর ব্রিগেডের পর তৃণমূলে বিরাট ভাঙন, ৫ বিধায়ক-সহ একঝাঁক নেতানেত্রীর যোগদান বিজেপিতে

বলা যেতে পারে এখনও পর্যন্ত তৃণমূল (trinamool congress) থেকে বিজেপিতে (bjp) আসা সব থেকে বড় যোগদান মেলা। এদিন বিজেপির হেস্টিংস অফিসে সেই যোগদান মেলায় বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। মুকুল রায়, শ

বলা যেতে পারে এখনও পর্যন্ত তৃণমূল (trinamool congress) থেকে বিজেপিতে (bjp) আসা সব থেকে বড় যোগদান মেলা। এদিন বিজেপির হেস্টিংস অফিসে সেই যোগদান মেলায় বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীও। মুকুল রায়, শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সবার হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip hjosh) ।

তিন মহিলাকে প্রথমে বিজেপির পতাকা

তিন মহিলাকে প্রথমে বিজেপির পতাকা

এদিন ছিল আন্তর্জাতিক নারী দিবস। তাই নারীদের সম্মান জানাতে সাতগাছিয়ার চারবারের তৃণমূল বিধায়ক সোনালী গুহ, তৃণমূলের প্রার্থী পুরনো তালিকায় হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে এদিন আগে বিজেপিতে যোগদান করানো হয়। পতাকা তুলে দেন দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায়।

বিজেপিতে যোগদান তৃণমূলের আরও চার বিধায়কের

বিজেপিতে যোগদান তৃণমূলের আরও চার বিধায়কের

এদিন তৃণমূলের যোগ দিয়েছেন, আরও চার বিদায়ী বিধায়কও। তাঁরা হলেন শিবপুরের জটু লাহিড়ী, সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বসিরহাট দক্ষিণের দীপেন্দু বিশ্বাস। ছিলেন সাঁকরাইলের তৃণমূল বিধায়ক শীতল সর্দারও। এঁরা সবাই দাবি করেছেন তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকার থেকেও বড় কথা তাঁদের বলা হয়নি তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁদেরকে জায়গা দেওয়া হয়নি। শেষবেলায় তৃণমূলের বিরুদ্ধে অপমানের অভিযোগ তাঁরা করেছেন।

১৪ জন জেলা পরিষদ সদস্যের দলবদল

১৪ জন জেলা পরিষদ সদস্যের দলবদল

এদিন মালদহ জেলা পরিষদের ১৪ জন সদস্য দলবদল করেছেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের দাবি সেই তালিকায় থাকা দুজন এখনও তাদের দিকেই রয়েছে। দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্যে প্রথম মালদহ জেলাপরিষদ বিজেপির হাতে এল। কেননা ৩৭ জনের মধ্যে এখন ২১ জন জনপ্রতিনিধির সমর্থন এখন তাঁদের দিকে রয়েছে।

রোহন মিত্র এদিন বিজেপিতে যোগ দেননি

রোহন মিত্র এদিন বিজেপিতে যোগ দেননি

সকালের দিকে কংগ্রেস নেতা রোহন মিত্র বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা তৈরি হলেও, এদিন তিনি বিজেপিতে যোগদান করেননি। তবে শুভেন্দু অধিকারীর অনুরোধের প্রেক্ষিতে শিখা মিত্র কয়েকদিনের সময় চেয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে। রোহন এবং শিখা মিত্র দুজনেই জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তাঁদের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+